1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

নির্বাচনকালীন সরকার ফিরছে সংবিধানে

  • সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ২৬৩ গননা করুন
জাতীয় সংসদ ভবন

একতা ডেস্ক: নির্বাচন তিপদ্ধতি নিয়ে নানারকম বিতর্ক চলছে গত ত্রিশ বছর ধরে। নির্বাচিত দলীয় সরকারের অধীনে হবে, না কি নির্দলীয় সরকারের অধীনে-এ নিয়ে বহুবার উত্তাপ ছড়িয়েছে দেশের রাজনীতিতে। এমন বিতর্কের অবসান হয়েছিল ১৯৯৬ সালে। তখন প্রবল বিক্ষোভের মুখে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা সংবিধানে অন্তর্ভুক্ত করে ক্ষমতাসীন বিএনপি। কিন্তু ২০১১ সালে আওয়ামী লীগ সংবিধান থেকে এই নির্বাচন পদ্ধতি বাতিল করে দেয়। তবে নতুন কথা হচ্ছে, সংবিধানে ফিরছে নির্বাচনকালীন নির্দলীয় সরকার ব্যবস্থা। তবে সেটি তত্ত্বাবধায়ক সরকার নামে ফিরবে, না কি ‘নির্বাচনকালীন সরকার হয়ে আসবে- তা এখনও স্পষ্ট নয়। এছাড়া সংবিধান সংস্কার প্রক্রিয়া গঠিত কমিটির মাধ্যমে হবে, না কি আদালতের রায়ে ফিরবে- সেটিও অস্পষ্ট। এ নিয়ে রাজনৈতিক দলগুলোরও রয়েছে নানান মত।

২০ অক্টোবর রোববার তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় রিভিউ (পুনর্বিবেচনা) আবেদনের জন্য বিএনপি আদালতে গেলে আগামী বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করা হয়। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এই শুনানি হবে। তবে অন্য দলগুলো এই দাবির পক্ষে একমত পোষণ করলেও রিভিউ আবেদনের সঙ্গে তারা সম্পৃক্ত নন। সংবিধান সংস্কারে বর্তমান সরকার গঠিত কমিশন এ বিষয়ে সরকারের কাছে সুপারিশ করবে বলে তারা মনে করছেন। তবে বিশিষ্ট আইনজীবী ড. শাহদীন মালিক মনে করেন, আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার সুযোগ নেই। কারণ, এটি বাতিল হয়েছিল জাতীয় সংসদে পঞ্চদশ সংশোধনী বিল পাসের মাধ্যমে। যদিও পঞ্চদশ সংশোধনী চ্যালেঞ্জ করে আদালতে একটি রিট করা আছে। এই রিটের পরিপ্রেক্ষিতে পঞ্চদশ সংশোধনী বাতিল হলে ফিরে আসতে পারে।

এর পূর্বে দেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে চারটি সংসদ নির্বাচন হয়। তবে সে সময়ও এই ব্যবস্থার বেশ কিছু দুর্বলতা চিহ্নিত করেছিল রাজনৈতিক দলগুলো। এমনকি তত্ত্বাবধায়ক প্রধান কে হবেন- তা নিয়ে আদালতের রায়ে সাবেক প্রধান বিচারপতির পদকে বাদ দেওয়ারও পরামর্শ দেওয়া হয়েছিল।

তথ্যসূত্রঃ ইত্তেফাক

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews