1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

নির্বাচিত হলে নিরাপদ ও সমৃদ্ধ মাগুরা গড়ে তুলবো: মুফতি মোস্তফা কামাল

  • শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ৩৬০ গননা করুন

সাইফুল ইসলাম, মাগুরা প্রতিনিধিঃ মাগুরা-২ নির্বাচনী এলাকার ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) মাগুরা জেলা সভাপতি, আলহাজ্ব মুফতি মোস্তফা কামাল বলেছেন, আমরা বাংলাদেশ ইসলামি আন্দোলন প্রায় ২৫৯ আসনে নির্বাচন করছি, আল্লাহর মেহেরবানীতে আপনাদের সহযোগিতা এবং ইসলাম, দেশ, মানবতা পক্ষের শক্তি, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী শক্তির সমর্থনে আমরা যদি নির্বাচিত হতে পারি তাহলে নিরাপদ ও সমৃদ্ধ মাগুরা গড়ে তুলবো। শনিবার সকাল ১০টায় শালিখা প্রেসক্লাবের সভাকক্ষে শালিখার কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মুফতি মোস্তফা কামাল বলেন, আমাদের দেশের রাজনৈতিক কালচার হলো যে দল ক্ষমতায় থাকে বাকি সবাই অনিরাপদ হয়ে যায়। দলমত নির্বিশেষে ক্ষমতাসীনরাই রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা ভোগ করে। যারা ক্ষমতার বাইরে থাকে তাদের ব্যবসা বানিজ্য, জীবন সব অনিরাপদ হয়ে যায়। বিশেষ করে সংখ্যালঘুরা বিভিন্ন ভাবে তাদের চলাফেরা, তাদের স্বাভাবিক জীবনকে কঠিন করে ফেলা হয়।

১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রামের মূল যে দাবি যুক্ত ছিল, সেগুলি ৫৪ বছরেও এখনো পুরোন হয়নি। তাহলো সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। আমরা সুযোগ পেলে স্বাধীনতা সংগ্রামের মূল যে চেতনা আমরা পুরোন করবো।

মাগুরা-২ আসনে ইসলামি আন্দোলনের নির্বাচন পরিচালক ও শালিখা উপজেলা সভাপতি ওসমান গণি সাইফী এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন, ইসলামি আন্দোলন বাংলাদেশ শালিখা শাখার সেক্রেটারি হাফেজ ইলিয়াস হোসাইন, সহ-সভাপতি মীর আকবর আলী, অর্থ সম্পাদক আবু সিদ্দিক, দপ্তর সম্পাদক রাকিবুল ইসলাম, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম, মুফতি আবু তালহা, আঃ ছালাম জায়েফসহ শালিখায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews