1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

নিষিদ্ধ হলে কী করণীয় বিএনপির

  • শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ৩৭৩ গননা করুন

একতা ডেস্কঃ বংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে, এটা খুবই দুঃসাহসিক কাজ। এতে আমরা আপত্তি করছি না। আমরা খুশি হয়েছি। কিন্তু যদি বিএনপিকে নিষিদ্ধ করে তখন আমরা কী করব? গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে ‘জাগ্রত বাংলাদেশ নামে এক সংগঠনের উদ্যোগে আয়োজিত ‘দেশের বর্তমান প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকার ও রাজনৈতিক দলের করণীয় শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেছেন তিনি।

জামায়াতের প্রসঙ্গ টেনে তিনি বলেছেন, জামায়াত ইসলামীর অনেক লোককে ফাঁসি দিয়েছে, অত্যাচার করেছে শেখ হাসিনা সরকার। কিন্তু হাসিনার মতো একটা ফ্যাসিবাদীকে নিষিদ্ধ ঘোষণা করেনি জামায়াত। অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, যারা বিভিন্ন সংগঠনের নামে মানুষকে হত্যা, গুম, নির্যাতন করেছে, তারাতো আরামে আছে। তাদের ধরে ধরে বিচার করেন। অন্যায় করলে তার পরিণাম কী হয় সেটির দৃষ্টান্ত স্থাপন করেন। তিনি বলেন, এতগুলো লোক সীমান্ত অতিক্রম করলো, বিদেশে চলে গেল, হারুনের মতো লোক আমেরিকা চলে গেল কার সাহায্যে? অপরাধীদের বিচারের কাঠগড়ায় দাঁড় না করিয়ে বিদেশে যাওয়ার সুযোগ কারা করে দিল? যারা ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছে, তারা সেখানে গেল কীভাবে? এর জবাব কী সরকার দেবে?

বিএনপির এই সিনিয়র নেতা বলেন, তাদেরকে (অন্তর্বর্তী সরকার) আল্লাহ, ভগবানের মতো বিশ্বাস করে দায়িত্ব দিয়েছে জনগণ। তারা যদি অনন্তকাল ক্ষমতায় থাকতে চান আমরা তখন অবিশ্বাস করব কীভাবে? আমরা কিছুদিন দেখি, এরপর অতীতে যা করেছি ভবিষ্যতেও তা করব। আমরা যেহেতু মৃত্যুর জন্য প্রস্তুত আছি, তাই আমাদের আর মারতে পারবে না। এ সরকার আমাদের বিশ্বাস ও জনগণের আস্থা ভঙ্গ করুক সেটা চাই না।

গয়েশ্বর আরো বলেন, নির্বাচন করার জন্য যতটুকু সময় দেয়া দরকার, আমরা ততটুকু সময় দেব। সে সময়টা অতিক্রম হয়ে গেলে জনগণের মালিকানা ফিরিয়ে দেয়ার জন্য তারেক রহমানের নেতৃত্বে ঘরে বসে থাকবে না বিএনপি। অতীতে রাজপথে থেকে যেমনভাবে সংগ্রাম করেছি, ভবিষ্যতেও করব। আমরা শুধুমাত্র জনগণের ভোটের মাধ্যমে সরকার গঠন করতে চাই।

এ সভায় সভাপতিত্ব করেন- জাগ্রত বাংলাদেশের সভাপতি ও দৈনিক খোলা কাগজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. জহিরুল ইসলাম কলিম। বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম এবং হাবিবুর রহমান হাবিবসহ নেতারা।

তথ্যসূত্রঃ ভোরের কাগজ

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews