1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ মধুমতীর বুকে বৈঠার লড়াই, দুই পাড়ে লাখো মানুষের উচ্ছ্বাস মহালছড়ি উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনকে মাইসছড়ি ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত আংশিক কমিটির সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন শালিখায় জাতীয় যুব দিবস উদযাপন! যুব ঋণের চেক ও গাছের চারা বিতরণ সালথায় চীনা যুবক ইসলাম ধর্ম গ্রহণ করে কলেজছাত্রীকে বিয়ে করায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি মহালছড়িতে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত মহালছড়ির দুই কলেজে এইচএসসি পরীক্ষার ফল বিপর্যয়! পাসের হার ১৬.৬১ ও ৪.৩৫ শতাংশ লংগদুতে আসন্ন শুভ দানোত্তম কঠিন চীবর দান উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান শালিখায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল রাড়িখালি একাদশ

নুরানি বোর্ডের ফল প্রকাশ

  • রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ১০৭ গননা করুন

একতা ডেস্কঃ গতকাল নুরানি তালীমুল কোরআন বোর্ড বাংলাদেশ (এনটিকিউবি) পরিচালিত তৃতীয় শ্রেণির ১৮তম সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশিত হলো। পাসের হার ৮৫.২৫ শতাংশ। গতকাল শনিবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এ ফলাফল প্রকাশ করা হয়। অনুষ্ঠানে সভাপতি ছিলেন বোর্ডের পরিচালক মাওলানা কালিমুল্লাহ জামিল হুসাইন।

ফলাফল দেখার জন্য (www.nooraniboard.com) এই ওয়েবসাইটে যেতে হবে। সারাদেশের মোট ১০৯২টি কেন্দ্রে গত ৩০ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত এই সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭২ হাজার ২৩০ জন।

নূরানি পরীক্ষা বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান ও ফলাফল প্রকাশ অনুষ্ঠানের সভাপতি মাওলানা কালিমুল্লাহ জামিল হুসাইন বলেন, ‘দেশব্যাপী তরুণ আলেমদের কাছে অনুরোধ করছি, একটি নীরব সাধনায় নিজেদের আত্মনিয়োগ করতে হবে।। । তা হচ্ছে, প্রতিটি গ্রামে-পাড়া-মহল্লায় নুরানি মাদ্রাসা, নুরানি স্কুল, নুরানি মক্তব ও ইসলামিক স্কুল প্রতিষ্ঠা করা। আমাদের প্রতিটি সন্তানের কাছে দ্বীন শেখাকে সহজ থেকে সহজতর করতে হবে।’ এ সময় পরীক্ষা বাস্তবায়ন কমিটির মহাসচিব মাওলানা ইসমাঈল বেলায়েত হুসাইন বলেন, ‘শিশুরা কাঁচা মাটির মতো। তাদের যেভাবে গড়ে তুলবেন তারা সেভাবেই গড়ে উঠবে। আমরা দ্বীন ধর্ম ও মাতৃভূমির ভালোবাসায় সন্তানদের গড়ে তুলি। সুনাগরিক ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তুলতে কাজ করে নুরানি বোর্ড।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews