1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

নুরের জনসভার জন্য পরীক্ষার সময়সূচি পরিবর্তন হলো

  • বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ২৬৩ গননা করুন

একতা ডেস্ক: গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের জনসভা অনুষ্ঠিত হলো স্কুলের পরীক্ষার সময়সূচি পরিবর্তন করে। গত ৩০ অক্টোবর, বুধবার পটুয়াখালীর দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এদিন স্কুলমাঠে গণঅধিকার পরিষদের জনসভা হয়।

গণঅধিকার পরিষদের দশমিনা উপজেলা শাখার আহ্বায়ক মো. লিয়ার হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন নুরুল হক নুর। জানা গেছে, গত ২০ অক্টোবর থেকে পটুয়াখালীর দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনি পরীক্ষা চলছিল।

৩০ অক্টোবর, বুধবার ছিল ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ে পরীক্ষা। যেটি দুপুর দেড়টা থেকে শুরু হয়ে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এপিয়ে আনা হয় সকাল ১০টায়, শেষ হয় দুপুর ১টায়। এদিকে, এদিন বিকাল ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত স্কুলমাঠে চলে গণঅধিকার পরিষদের জনসভা।

এব্যাপারে মামুন মৃধা নামে একজন তার ব্যক্তিগত ফেসবুক টাইমলাইনে লেখেন, রাজনৈতিক দলের জনসভার জন্য পরীক্ষার সময় পরিবর্তন করায় অসন্তোষ বিরাজ করছে কোমলমর্তি পরীক্ষার্থী। অভিভাবকদের মধ্যে। তাছাড়া আবু আব্দুল্লাহ নামে একজন লিখেছেন, ‘এটা কোনোভাবেই কাম্য নয়। পরীক্ষার সময়সূচি পরিবর্তন ও করে জনসভার অনুমতি পায় কী করে।’

এ বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়টির প্রধান শিক্ষক সালাউদ্দিন সৈকত জানান, ‘গণঅধিকার পরিষদের জনসভার কারণে পরীক্ষা সকাল ১০টায় আনছি। ইউএনও স্যার পারমিশন দিয়েছেন, তাই আমিও পারমিশন দিয়েছি।’

গণঅধিকার পরিষদের দশমিনা উপজেলা শাখার আহ্বায়ক মো. লিয়ার হোসেন বলেন, ‘পরীক্ষার সময়সূচি পরিবর্তন করেছে স্কুল কর্তৃপক্ষ। জনসভার অনুমতি দিয়েছেন দশমিনার ইউএনও।’ এক প্রশ্নের জবাবে দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইরতিজী হাসান বলেন, ‘পারমিশনের কপিগুলো কোথায়, একটু দেখাইতে বলেন। কোনও পারমিশনই তাদের দেওয়া হয়নি। জনসভার পারমিশন তো ডিসি মহোদয়ের অফিস থেকে দেবে। জনসভার বিষয়ে পারমিশন আমার এখানে দেওয়ার নাই। স্কুল কম্পাউন্ডের ভেতরে যে তারা প্রোগ্রাম করছে, সেই বিষয়ে তো আমার কাছ থেকে পারমিশন কেউই নেয়নি। না স্কুল কর্তৃপক্ষ, না ওমারা। ওনারা জনসভার পারমিশনের আবেদন ডিসি স্যারের কাছে দিয়েছেন। ডিসি স্যার সেটা এসপি মহোদয়কে দিয়েছেন। এসপি মহোদয় সেটা থানার ওসিকে দিয়েছেন। থানার ওসি সেটা তদন্ত করে তাদের অফিসিয়াল রিপোর্ট করেছে। এটা হচ্ছে সেই মাধ্যম। এটা আমার কাছে তারা জাল্ট একটা অনুলিপি দিয়েছে। এখানে আমাদের লিখিতভাবে কোনও অনুমতি দেওয়ার সুযোগই নাই। ওই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এখন পর্যন্ত কোনও বিষয়ই আমার সঙ্গে শেয়ার করেননি। উনি তার নিজের সিদ্ধান্তমতো এই বিষয়গুলো করেছেন।’

জনসভায় নুরুল হক নুর ইউএনও ইরতিজা হাসানকে উদ্দেশ্য করে বলেন, আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। আমি দেখবো, সত্যতা পেলে এখান থাকে বিতাড়িত করবো।’ তিনি আরও বলেন, ‘আমরা দেখেছি গত ১৫ বছরে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও প্রশাসনে কীভাবে দলীয়করণ করা হয়েছিল। আমি পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই, আপনারা যদি কোনও রাজনৈতিক দলের গোলামি করেন, তাহলে প্রজাতন্ত্রের চাকরি করতে পারবেন না।’ এ সময় আপানী জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) সংসদীয় আসনে নির্বাচন করার ঘোষণাও দেন ডাকসুর সাবেক এই ভিপি।

তথ্যসুক্র ইত্তেফাক

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews