1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ মহালছড়িতে আশিকার উদ্যোগে খাদ্য, হাইজিন, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ বিতরণ মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্ত্বরে প্রতিস্থাপনের দাবিতে আগামী ২৭ জুলাই সোমবার বিকেল ৪ টায় ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ নগরকান্দায় ইন্তেকাল করলেন ইউপি চেয়ারম্যান মহালছড়ির ক্যায়াংঘাট ইউনিয়নে আশিকা ডেভলপমেন্ট অ্যাসোসিয়েটেস এর মানবিক ত্রাণ সহায়তা বিতরণ মহালছড়িতে স্টার্ট ফান্ড বাংলাদেশ ও স্টার্ট নেটওয়ার্কের মানবিক সহায়তা প্রকল্প অবহিতিকরণ সভা অনুষ্ঠিত প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় বাংলাদেশ সেনাবাহিনীর ব্যতিক্রমী উদ্যোগ ৪৭৭ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা, স্যানিটারি ন্যাপকিন ও গাছের চারা বিতরণ শেখ হাসিনার প্রত্যাবর্তনে আশা হতাশা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় মহালছড়িতে বন্যাদুর্গত ৫০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

নেতানিয়াহুর শোবার কক্ষে হিজবুল্লাহর ড্রোন হামলা

  • বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ২২৩ গননা করুন

একতা ডেস্কঃ লেবাননের রাজনৈতিক ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর ড্রোন হামলা করেছে ইসরায়েলে। এ ঘটনায় সেদেশের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনের শোবার কক্ষের জানালায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলি গণমাধ্যম গতকাল মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। ইসরায়েলের তেল আবিবের উত্তরের সিজারিয়া এলাকায় নেতানিয়াহুর বাসভবন। এই বাসভবনে গত শনিবার ড্রোন হামলা চালায় হিজবুল্লাহ। হামলার সময় নেতানিয়াহু ও তাঁর পরিবারের সদস্যরা বাসভবনটিতে ছিলেন না। হামলায় কেউ আহত হননি বলে জানায় ইসরায়েলের সামরিক বাহিনী।

টাইমস অব ইসরায়েলসহ দেশটির অন্যান্য গণমাধ্যম গতকাল জানায়, সামরিক সেন্সরশিপের আওতায় থাকা নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর তারা হিজবুল্লাহর ড্রোনের আঘাতে নেতানিয়াহুর বাসভবনের একটি শোবার কক্ষের ভেঙে চুরমার হওয়া জানালার ছবি প্রকাশ করতে পেরেছে। বাসভবনে হামলার পর নেতানিয়াহু বলেছিলেন, তাঁকে ও তাঁর স্ত্রীকে হত্যার চেষ্টা হয়েছে। ইরান-সমর্থিত গোষ্ঠীগুলো যারা এই চেষ্টা করেছে, তারা একটা বড় ভুল করল।

এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রীর স্ত্রী সারা নেতানিয়াহু বলেন, এটি শুধু তাঁদের দুজন নয়, বরং সব ইসরায়েলির ওপর হামলা।

তথ্যসূত্রঃ প্রথম আলো

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews