1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম :
জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ পুনরুদ্ধারের ছোঁয়ায় ফটকি নদী! ফিরছে দেশীয় মাছের সম্ভাবনা

নোটিশ ছাড়াই বিভিন্ন মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

  • রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ২৬২ গননা করুন
প্রধানমন্ত্রী তারেক রহমান।

একতা ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান সকালে সচিবালয়ের বিভিন্ন দপ্তরে এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন রবিবার। পূর্বনির্ধারিত কর্মসূচির বাইরে গিয়ে তিনি হঠাৎ করেই বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শনে যান। সকাল ৯টার কিছু পরেই সচিবালয়ে প্রবেশ করেন তিনি। তিনি সচিবালয়ে গাড়ি থেকে নেমে প্রথা অনুযায়ী মন্ত্রিপরিষদ বিভাগে নিজের দপ্তরে না গিয়ে সরাসরি হেঁটে ৬ নম্বর ভবনের দিকে এগিয়ে যান।

সেখানে তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় পরিদর্শন করেন এবং কর্তব্যরত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন। তিনি ৬ নম্বর ভবনের ষষ্ঠ তলা পর্যন্ত হেঁটে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করেন। একে একে তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়, নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেন।

এরপর তিনি ৫ নম্বর ভবনের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং ৩ নম্বর ভবনের বাণিজ্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পরিদর্শন করেন। এভাবে অন্তত আটটি মন্ত্রণালয় আকস্মিক পরিদর্শন শেষে তিনি পুনরায় মন্ত্রিপরিষদ বিভাগে ফিরে আসেন।

সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে প্রধানমন্ত্রীর এই আকস্মিক পরিদর্শন বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। প্রশাসনের কাজে গতিশীলতা আনতেই তিনি এই পদক্ষেপ নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews