1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম :
নগরকান্দার সেনা সদস্য তিতাস শেখ মারা গেলেন টেকনাফে সন্ত্রাসীদের গুলিতে মহালছড়িতে সিপাহি বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত জাতীয় চার নেতার নামে থাকা জাহাজের নাম পরিবর্তন মহালছড়ির ২টি বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে আর্থিক অনুদান ও গাছের চারা উপহার প্রদান করেছেন মহালছড়ি জোন অধিনায়ক মহালছড়ি ধুমনীঘাটে দুই শতাধিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করল মহালছড়ি সেনা জোন মহালছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা-২০২৬-২৭ (সিজন-২) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে চোংড়াছড়ি শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন জোন অধিনায়ক সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী জানা গেল এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল প্রকাশের তারিখ

ন্যায়বিচার না থাকলে সংখ্যালঘু বা সংখ্যাগুরু কেউই নিরাপদ নয় বললেন তারেক রহমান

  • শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ২০৭ গননা করুন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

একতা ডেস্কঃ নিরাপদ ও সমানাধিকারের বাংলাদেশ গড়তে আসন্ন জাতীয় নির্বাচন একটি বড় সুযোগ বলে মন্তব্য করেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার চট্টগ্রামে জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। তাই ভোট ও নির্বাচন চাইব, এটাই স্বাভাবিক। তিনি আরও বলেন, বাংলাদেশে ধর্ম-বর্ণ-জাতি নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করা বিএনপির মূল নীতি। দেশে ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, “ন্যায়বিচার নিশ্চিত না হলে সংখ্যালঘু বা সংখ্যাগুরু কেউই নিরাপদ নয়। ধর্ম যার যার, কিন্তু নিরাপত্তা পাওয়ার অধিকার সবার।”

তিনি বলেন, সাড়ে পাঁচ হাজার বছর আগে মথুরায় জন্ম নিয়ে শ্রীকৃষ্ণ অত্যাচারী শাসক কংসের অবসান ঘটান। ঠিক তেমনই, এক দশকের বেশি সময় ধরে দেশে স্বৈরাচারী শাসন চলেছে, যা গণঅভ্যুত্থানের মাধ্যমে পতিত হয়েছে। তবে তিনি সতর্ক করে বলেন, “স্বৈরাচারের পতন হলেও তাদের দোসররা এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেজনগণের প্রত্যক্ষ ভোটে জনগণের সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত গণতন্ত্র নিরাপদ নয়। গত ১৭ বছর আপনাদের রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে। যদি এই সত্য উপলব্ধি করে থাকেন, তবে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপলব্ধি হবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews