1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

পঞ্চগড়ে প্রতিপক্ষকে ফাঁসাতে বীরেন নিজেই মূর্তি ভেঙেছেন

  • রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ২৮৭ গননা করুন

একতা ডেস্ক: পঞ্চগড়ের আটোয়ারীতে জমি-সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষকে ফাঁসাতে এবং জমি দখলে নিতে দেবী সরস্বতীর একটি মূর্তি ভেঙে বিরোধীয় জমিতে রাখেন বীরেন চন্দ্র বর্মন নামের এক ব্যক্তি। ঘটনার সত্যতা প্রকাশ পাওয়ায় নিজের বসানো মূর্তি নিজেই ভেঙেছেন বলে ভুল স্বীকার করে মুচলেকা দেন তিনি। ঘটনাটি ঘটে উপজেলার তোড়িয়া ইউনিয়নের ছেপড়াঝাড় এলাকায়। ২ অক্টোবর, শনিবার দুপুরের দিকে আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসারের কাছে এই মুচলেকা দেন বীরেন চন্দ্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছেপড়াঝাড় এলাকার অনিল চন্দ্র বর্মনের ছেলে বীরেন চন্দ্রের সঙ্গে স্থানীয় আনছারুল ইসলামের জমি নিয়ে বিরোধ ছিল। বিরোধীয় জমি দখলে নিতে এবং আনছারুলকে ফাঁসাতে শুক্রবার (১ নভেম্বর) রাতে বীরেন চন্দ্র একটি মূর্তি ভাঙচুর করে ওই জমিতে রাখেন। মুচলেকায় বীরেন চন্দ্র বর্মন উল্লেখ করেন, আমি আমার ক্রয়কৃত জমি মো. আনছারুল ইসলামের পোত্রের জমির অংশ দখল পাওয়ার জন্য গত শুক্রবার রাতে আমার নিজ জ্ঞানে কৌশল অবলম্বন করিয়া আমার হিন্দু সম্প্রদায়ের মূর্তি স্থাপন করি এবং নিজে মুর্তিটি ভেঙে দেই। ইহা আমার ভুল হয়েছে। আমার এরুপ কাজের জন্য আমি ক্ষমাপ্রার্থী।

উপজেলার তোড়িয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শাহ বলেন, জমি নিয়ে বিরোধের জেরে বীরেন তার বাড়ির মূর্তিটি রাতের আধারে বিরোধীয় জায়গায় বসিয়ে নিজেই মূর্তির অংশ বিশেষ ভেঙে ফেলেন। এটা নিয়ে সকালের দিকে সেখানে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। এটা কোনো ধর্মীয় ইস্যু নয়, বীরেন নিজের স্বার্থের জন্য এটা করেছেন।

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু মুসা জানান, ঘটনার পর ইউএনও স্যারসহ ঘটনাস্থলে যাই। পরে বীরেন চন্দ্র উপস্থিত স্থানীয় মানুষদের সামনে নিজের ভুল স্বীকার করেন। জমি নিয়ে বিরোধের বিষয়ে স্থানীয় চেয়ারম্যান আহ্বানে সালিশ বৈঠকের কথা বলা হয়। কোনো পক্ষ এ ঘটনার লিখিত অভিযোগ করেনি।

আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএমও) শাফিউল মাজলুবিন রহমান বলেছেন, ঘটনাস্থল থেকে ৯৯৯-এ ফোন দিয়ে মুর্তি ভাঙার বিষয়টি জানানো হয়েছিল। খবর পেয়ে পুলিশসহ ঘটনাস্থলে যাই এবং স্থানীয়দের সঙ্গে কথা বলি। মূলত হিন্দু। সম্প্রদায়ের ওই ব্যক্তি। জমিকেন্দ্রিক বিরোধের অ্যাকশন নিতে এমন কৌশল করেছিলেন। পরে তিনি ভুল স্বীকার করে মুচলেকা দেন। ধর্মীয় বিষয়কে কাজে লাগিয়ে এ ধরনের ঘটনা খুবই দুঃখজনক বলে জানান ইউএনও।

তথ্যসূত্রঃ সমকাল

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews