1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে বৈসাবি মেলার সমাপনী দিনে জোন অধিনায়কের সম্প্রীতির বার্তা ও আর্থিক উপহার প্রদান মহালছড়িতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ শুরু হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত মহালছড়িতে ১৪৩৩ বাংলা নববর্ষ (বৈশাখী) উপলক্ষে পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত নগরকান্দা ও সালথায় বাংলা বর্ষ বরণ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে ১৪৩৩ বঙ্গাব্দের নববর্ষ বরণ মহালছড়িতে ঐতিহ্যবাহী মাতাই পুখরী তীর্থ মেলা ১৪৩৩ বাংলা যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নগরকান্দা প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত, বাগেরহাট মোংলা ও সুন্দরবনে দুইদিন শালিখায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত পাহাড়ের ঐতিহ্যবাহী ফুলবিঝুর মধ্যে দিয়ে মহালছড়িতে তিন দিন ব্যাপি বিজু, সাংগ্রাই ও বৈসু’র আনুষ্ঠানিকতা শুরু

পতিত স্বৈরাচার সরকার আইন বিচার ও প্রশাসন বিভাগকে একাকার করেছিল

  • রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ২৭৫ গননা করুন
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী

একতা ডেস্ক: বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, পতিত কর্তৃত্ববাদী সরকার তার কর্তৃত্ব নিশ্চিত করতে গিয়ে আইন, বিচার, প্রশাসন- সবকিছুকে একাকার করে ফেলেছিল। গতকাল রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে উর্দ্ধতন কয়েকজন সাবেক সেনা কর্মকর্তার সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে বক্তৃতাকালে এ কথা বলেন তিনি। গত বছরের সেপ্টেম্বরে এসব সাবেক সামরিক কর্মকর্তা জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ হয়ে বিএনপির রাজনীতিতে যোগ দেন। বিএনপি কার্যালয় থেকে জানানো হয়, সাবেক সামরিক কর্মকর্তাদের এই দলে ২০ জন সাবেক কর্মকর্তা ছিলেন। রিজভী বলেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের আমলে বিচারকেরা অনেকেই রাজনীতিবিদদের মতো কথা বলেছেন। সাবেক বিচারপতি শামসুদ্দিন মানিক’র কথা শুনে মনে হতো তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য। সাবেক প্রধান বিচারপতিকে তরবারি উপহার দিয়েছিলেন গোয়েন্দা বাহিনীর সাবেক প্রধান। ছাত্রলীগের ছেলেরা গিয়ে ফুল দিয়েছেন। পৃথিবীর কোথাও এমন নজির নেই। তিনি বলেন, ‘একদিকে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে, অন্যদিকে বহুদলীয় গণতন্ত্রকে নিশ্চিত করতে হবে। এ দুটি বিষয়কে সামনে রেখেই আমাদেরকে এগিয়ে যেতে হবে।’ ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত প্রসঙ্গে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, সীমান্তে হত্যা হচ্ছে প্রতিদিন। এক দিন দু’দিন পরপরই ঠাকুরগীয়ের সীমান্ত, লালমনিরহাটের সীমান্ত, হবিগঞ্জের সীমান্ত রক্তাক্ত হচ্ছে। ফেলানীর মতো অনেক কিশোরীর লাশ কাঁটাতারের ওপর ঝুলেছে। কিন্তু পত সরকার তার একটারও প্রতিবাদ পর্যন্ত করতে পারেনি।

মতবিনিময় সভার উদ্ধৃতি দিয়ে বিএনপি অফিস সূত্রে বলা হয়, সাবেক সেনা কর্মকর্তারা রুহুল কবির রিজভীর সাথে দেশের বর্তমান সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। দেশের প্রয়োজনে এবং রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে আরো শক্তিশালী করার জন্য সাবেক সামরিক কর্মকর্তাদের কাজে লাগানো যেতে পারে বলে এ সকল সাবেক সামরিক কর্মকর্তারা অভিমত ব্যক্ত করেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ব্রিগেডিয়ার জেনারেল (অব) মো. জহুরুল আলম, কর্নেল (অব.) আব্দুল হক, লেফটেন্যান্ট কর্নেল (অব.) আইয়ুব, লেফটেন্যান্ট কর্নেল (অব.) হাসিনুর রহমান, লৈফটেন্যান্ট কর্নেল (অব.) নওরোজ, লেফটেন্যান্ট কর্নেল (অব.) মুস্তাফিজ, লেফটেন্যান্ট কর্নেল (অব.) রাশেদ, মেজর (অব.) কোরবান আলী, মেজর (অব.) ছাব্বিরসহ মোট ২০ জন সাবেক সামরিক কর্মকর্তা এ মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

তথ্যসূত্রঃ বাসস

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews