1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

পদ্মবিলা জংশনের দুর্ভোগ আর প্রতারণায় অতিষ্ঠ যশোরবাসী

  • বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ২৭৫ গননা করুন

একতা ডেস্কঃ প্রবাদ হিসেবেই তুলে ধরা যায়, যশোরবাসীদের দুর্ভোগ আর প্রতারণার নাম পদ্মবিলা জংশন। পদ্মাসেতু হয়ে যশোর-ঢাকা রুটে যশোর থেকে এই পদ্মবিলা রেল জংশন দিয়ে ট্রেন চলাচলের তোড়জোড় চলছে। যশোর শহর থেকে ১৮ কিলোমিটার দূরের এই স্টেশন থেকে ঢাকার ট্রেন ধরতে যাওয়া ‘বাস্তবতা বিবর্জিত’ সিদ্ধান্ত বলে উল্লেখ করছেন যশোরবাসী। পদ্মবিলা বলা হলেও স্টেশনটি পদ্মবিলায় নয় বরং যশোর সদর উপজেলার বাইরে বাঘারপাড়া উপজেলায়। এটিকে প্রতারণা বলেও দাবি করা হচ্ছে। এ কারণে পদ্মবিলা জংশনের পরিবর্তে যশোর জংশন থেকে ঢাকা রুটে ট্রেন চলাচলের দাবিতে আন্দোলনে মাঠে রয়েছে বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটি।

সূত্র জানায়, পদ্মা সেতু নিয়ে দীর্ঘদিন ধরেই স্বপ্ন দেখে আসছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের কাজ প্রায় শেষ হওয়ায় পদ্মা সেতু দিয়ে নড়াইল হয়ে রেলপথে রাজধানীতে পৌঁছানোর যশোরবাসীর সেই স্বপ্ন এখন হাতছোঁয়া দূরত্বে। নতুন এই রুটে ট্রেন চলাচল শুরু হলে রেলপথে যশোর থেকে ঢাকার দূরত্ব কমবে ১৯৩ কিলোমিটার। ঘণ্টায় ১২০ কিলোমিটার গতিতে ব্রডগেজ রেললাইন দিয়ে ছুটবে ট্রেন। ঢাকা-ভাঙ্গা হয়ে (রাজবাড়ি-কুষ্টিয়া হয়ে) খুলনা, যশোর ও বেনাপোল রুটে বর্তমানে ট্রেন চলাচল চালু আছে। এতে দূরত্ব কমেছে তিন ঘণ্টার মতো। আর নড়াইল হয়ে সরাসরি রেল সংযোগ চালু হলে আড়াই থেকে তিন ঘণ্টায় ঢাকায় পৌঁছে যাবে ট্রেন। সড়কপথে যশোর থেকে ঢাকা যেতে সময় লাগে মাত্র সাড়ে ৩ ঘণ্টা, যা আগের চেয়ে প্রায় অর্ধেক সময়। রেলপথটি ঢাকার কমলাপুর থেকে শুরু হয়ে নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর, গোপালগঞ্জ এবং নড়াইলের ওপর দিয়ে যশোর গিয়ে শেষ হয়েছে। এই রেললিংক প্রকল্পে যশোর থেকে আড়াই থেকে তিন ঘণ্টায় ঢাকায় যাওয়া সম্ভব হবে। কিন্তু বৃহত্তর যশোর অঞ্চলের মানুষের এই স্বপ্নে জল ঢেলে দিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা। রেলপথ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী, ট্রেনে পদ্মা সেতু হয়ে ঢাকায় যাওয়ার জন্য নির্ধারণ করা হয়েছে।যশোরের বাঘারপাড়া উপজেলার রাধানগর গ্রামের পদ্মবিলা রেল জংশন। যশোর শহরের মূল স্টেশন থেকে ১৮ কিলোমিটার দূরে এর অবস্থান। এছাড়া, বেনাপোল থেকে প্রায় ৪০, ঝিনাইদহের কোটচাঁদপুর স্টেশন থেকে প্রায় ৫০ এবং চুয়াডাঙ্গার দর্শনা স্টেশন থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে পদ্মবিলার অবস্থান। এই অঞ্চলের মানুষকে ট্রেনে পদ্মাসেতু হয়ে ঢাকায় যেতে হলে ১৮ থেকে ৪৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে পদ্মবিলা স্টেশনে যেতে হবেÑ যা এই অঞ্চলের যাত্রীদের সময় ও দুর্ভোগ বয়ে আনবে। এ কারণে এই ট্রেনের প্রতি যাত্রীদের আগ্রহ কমতে শুরু করেছে। ফলে বিপুলসংখ্যক জনগোষ্ঠী রেলযোগাযোগের প্রকৃত সুবিধা থেকে বঞ্চিত হবেন। তেমনি বিপুল সংখ্যক যাত্রী হারিয়ে রেলও রাজস্ব আয়ে পেছনের দিকেই ধাবিত হবে। তাই ভোগান্তি লাঘব, বৃহত্তর জনগোষ্ঠীর স্বার্থে পদ্মাসেতুর রুটের সঙ্গে বেনাপোল, যশোর, দর্শনা ও কোটচাঁদপুর রেলওয়ে স্টেশন সংযুক্ত করার দাবি এ অঞ্চলের মানুষের।

সূত্র আরও জানিয়েছে, খুব দ্রুতই যশোর-ঢাকা রুটে ট্রেন চলাচল শুরুর উদ্যোগ নেওয়া হচ্ছে। খুলনা থেকে ছেড়ে আসা ঢাকার ট্রেনগুলো যশোরের পদ্মবিলা জংশন হয়ে গন্তব্যে যাত্রা করার উদ্যোগ নেওয়া হয়েছে। এটিকে বাস্তবতা বিবর্জিত’ সিদ্ধান্ত বলে উল্লেখ করেছে বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটি।

কমিটির যুগ্ম আহ্বায়ক ফারাজী আহমেদ সাঈদ বুলবুল জানান, বাস্তবতা উপলব্ধির জন্য আমরা সরেজমিন পরিদর্শনের উদ্যোগ গ্রহণ করেছিলাম। যশোর শহরের প্রাণকেন্দ্র দড়াটানা থেকে ইজিবাইকে চড়ে যশোর কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে লোকাল বাসে চড়ে যশোর-খুলনা মহাসড়কের ঘুনি রাস্তার মোড়ে নেমে ভ্যানে চড়ে পদ্মবিলা জংশনে পৌঁছাই।

তিনবার বাহন পরিবর্তন করে ১৮ কিলোমিটার দূরত্বের স্টেশনে পৌঁছাতে সময় লেগেছে এক ঘণ্টার বেশি। ফলে পদ্মবিলা থেকে ট্রেন ধরে ঢাকায় যেতে হলে দু’ঘণ্টার বেশি সময় হাতে নিয়ে বের হতে হবে। ওই সময়ে মণিহার এলাকা থেকে বাসে চড়ে পদ্মাসেতুতে পৌঁছে যাওয়া যাবে। কমিটির নেতা নাসির উদ্দিন আহমেদ শেফার্ড বলেন, পদ্মবিলা জংশনের সাথে শহরের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত নাজুক। লোকাল বাসসহ তিন বার যেমন বাহন পরিবর্তন করতে হবে, তেমনি ঘুনি রাস্তার মোড় থেকে প্রায় তিন কিলোমিটার গ্রামের বন-জঙ্গল ও ক্ষেত খামারের মধ্যে দিয়ে সড়ক। ফলে এখানে যাত্রীদের নিরাপত্তার বিষয়টি থাকবে ঝুঁকিতে।

বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান ভিটু বলেন, পদ্মবিলা জংশন নাম দিয়ে যশোরবাসীর সাথে প্রতারণা করা হয়েছে। পদ্মবিলা গ্রাম যশোর সদর উপজেলার মধ্যে। কিন্তু পদ্মবিলা জংশনটি স্থাপন করা হয়েছে বাঘারপাড়া উপজেলার বাসুয়াড়ি ইউনিয়নের রাধানগর গ্রামের। অর্থাৎ সদর উপজেলার বাইরে অন্য উপজেলায় নিয়ে যশোরের জংশন দেখানো হয়েছে। যশোর আরএন রোডের মোটর পার্টস ব্যবসায়ী নুরুজ্জামান বলেন, ‘পদ্মাসেতু দিয়ে ট্রেন যাত্রা আমাদের যশোর অঞ্চলের মানুষের সবচেয়ে বেশি সুবিধা হবে। সকালে যেয়ে কাজ শেষ করে বিকালে বাড়ি ফিরতে পারবে। কিন্তু বৃহত্তর যশোরের যাত্রীদের স্টেশন করেছে পদ্মবিলাতে। এতোদূর থেকে পদ্মবিলা গিয়ে ট্রেন ধরা সময়-শ্রম-অর্থ সবকিছুই জন্য বিড়ম্বনার।’ বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির আহ্বায়ক জাতীয় হকি দলের ম্যানেজার কাওসার আলী বলেন, পদ্মবিলায় এসে যশোরের মানুষ ঢাকার ট্রেন ধরবে, এটি হাস্যকর। ফলে যশোরের মানুষ পদ্মবিলার পরিবর্তে মণিহার থেকে বাসে চড়েই ঢাকায় চলে যাবে। আর দুঃখের বিষয় হলো, পদ্মবিলাকে ভিত্তি করে ট্রেন চলাচল করলে ঝিনাইদহের কালীগঞ্জ, কোটচাঁদপুরসহ একটি বড় অংশের মানুষের জন্য কোনো ঢাকার ট্রেনই থাকবে না। অথচ এই এলাকার মানুষ এখন তিনটি ট্রেন পান। ফলে সব মিলিয়ে ট্রেন বিপুল পরিমাণ যাত্রী হারাবে। এজন্য আমাদের দাবি যশোরের ট্রেন যশোর জংশন হয়ে যেতে হবে। এই দাবি আদায়ে প্রয়োজনে আমরা রেল অবরোধসহ আরও কর্মসূচি গ্রহণে বাধ্য হবো।

তথ্যসূত্রঃ স্পন্দন

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews