1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নগরকান্দায় ৯ বছরের শিশুর লাশ উদ্ধার ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ মহালছড়িতে আশিকার উদ্যোগে খাদ্য, হাইজিন, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ বিতরণ মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্ত্বরে প্রতিস্থাপনের দাবিতে আগামী ২৭ জুলাই সোমবার বিকেল ৪ টায় ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

পদ্মার চরে পানিবন্দি হাজারো মানুষ

  • বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ২০২ গননা করুন

একতা ডেস্কঃ কুষ্টিয়ার দৌলতপুরে অব্যাহত বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানির ঢলে পদ্মা নদীর পানি জুলাই থেকে ক্রমাগত বাড়ছে। তবে আগস্টের প্রথম সপ্তাহে পানির অস্বাভাবিক বৃদ্ধি চরের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। পানি ঢুকে পড়েছে নিম্নাঞ্চলের ফসলি জমি ও চলাচলের রাস্তায়।

যদিও বসতবাড়ি এখনো প্লাবিত হয়নি, তবু রামকৃষ্ণপুর ও চিলমারী ইউনিয়নের প্রায় ৪০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। দুই ইউনিয়নের ১৩টি প্রাথমিক বিদ্যালয়ে পানি প্রবেশ করায় পাঠদান বন্ধ রয়েছে। পাবনা পানি উন্নয়ন বোর্ডের ওয়াটার হাইড্রোলজি বিভাগের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৯টায় হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ১৩.৮০ মিটার, যা বিপৎসীমা (১২.৮০ মিটার) থেকে এক মিটার কম।

চিলমারী ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান জানান, প্রতিদিন অস্বাভাবিক হারে পানি বাড়ছে। ধান, মরিচ ও পাটের ক্ষেত ডুবে গেছে। ঘরবাড়ি এখনো ডোবেনি, তবে অধিকাংশ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

রামকৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান সিরাজ মন্ডল বলেন, নদীর ওপারের অন্তত ৩০ হাজার মানুষ দুর্ভোগে রয়েছে, আবাদি জমি তলিয়ে গেছে। প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাক আহমেদ বলেন, ১৩টি বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে। বাকি স্কুলগুলো সরেজমিনে পরিদর্শন শেষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল হাই সিদ্দিকী জানান, সম্ভাব্য বন্যা মোকাবিলায় প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews