একতা ডেস্কঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসা নিতে লন্ডনে যাওয়া দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদ্যাপন করছেন বলে জানিয়েছেন। রবিবার দুপুরে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের এ কথা বলেন বিএনপি মহাসচিব। আলহামদুলিল্লাহ উনি (বেগম খালেদা জিয়া) লন্ডনে এখন বেটার আছেন। আজকে সেখানে ঈদ উদ্যাপন হচ্ছে। এই ঈদ ফ্যামিলির সঙ্গে আট বছর পরে উনি উদ্যাপন করছেন। দিস ইজ এ গুড থিংক ফর আস। খালেদা জিয়া দেশে কবে ফিরবেন, এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ম্যাডাম সম্ভবত যতটুকু শুনেছি আমি, ফাইনাল নিশ্চিত না, এপ্রিলের মাঝামাঝি সময়ে তিনি দেশে ফিরবেন। গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসনকে লন্ডনে নিয়ে যাওয়া হয়।
তিনি জানান, ম্যাডামের লিভার সিরোসিস হয়েছে জেলখানার মধ্যে। সেখানে তার কোনো চিকিৎসা হয়নি। আমরা বিশ্বাস করি যে, কারগারে তাকে স্লো পয়েজিং করা হয়েছে। এটা যদি ম্যাডামকে জিজ্ঞাসা করেন, উনি বলবেন না। কারণ উনি সেই ধরনের মানুষ না, একবারের জন্য বলবেন না।
ম্যাডামকে যে ঘরে রাখা হয়েছিল, সেই ঘরটা ছিল স্যাঁত স্যাঁতে, সমস্ত দেয়ালের আস্তর ভেঙে ভেঙে পড়ছিল এবং ইঁদুর দৌড়াদৌড়ি করত… এরকম অবস্থা ফেস করেছেন আমাদের ম্যাডাম। এরপরও আমি বেশি বলতে চাই না যে, কাদম্বিনীকে মরিয়া প্রমাণ করতেই হইবে যে সে মরে নাই। এখন নতুন করে পরীক্ষা দিতে হবে।
Leave a Reply