1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

পরীক্ষা না দিয়েই ফার্স্ট ক্লাস পেলেন রাবি শিক্ষার্থী

  • সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ৫০৫ গননা করুন

একতা ডেস্ক: পরীক্ষায় অংশগ্রহণ না করেও প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইতিহাস বিভাগের এক শিক্ষার্থী। এ নিয়ে বিভাগে আলোচনা-সমালোচনা দেখা গেছে। তবে এটা অনিচ্ছাকৃত ভুল বলে স্বীকার করেছেন পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আবুল কাশেম। তিনি বলেন, অনিচ্ছাকৃতভাবে ভুলটি হয়ে গেছে। পরীক্ষা কমিটির টেবুলেটরদের গাফিলতির কারণে এটা হয়েছে। বিষয়টি সংশোধনে কাজ করছি।

বিভাগীয় সূত্র জানিয়েছে, গত ২৬ মে ইতিহাস বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের তৃতীয় বর্ষ প্রথম সেমিস্টার পরীক্ষা শুরু হয়ে ৬ জুন শেষ হয়। ১৬ অক্টোবর ফলাফল প্রকাশিত হয়। প্রকাশিত ফলাফলে এক শিক্ষার্থীর ফলাফল সিজিপিএ ৩.৫০ আসে। তবে তিনি পরীক্ষায় অংশ নেননি। বিষয়ে বিভাগের অন্য শিক্ষার্থীদের নজরে আসলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এ ব্যাপারে ওই শিক্ষার্থী বলেন, মাতৃত্বকালীন অসুস্থতার জন্য দ্বিতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষায় অংশগ্রহণ করতে পারিনি। ফলে এখনো আমি দ্বিতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টারে অধ্যয়নরত আছি। আজকে রেজাল্টের বিষয়টি জেনে খুব অবাক হয়েছি।’ এ ব্যাপারে বিভাগের সভাপতি অধ্যাপক ফেরদৌসী খাতুনের সঙ্গে ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

তথ্যসূত্রঃ বাংলাদেশ প্রতিদিন

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews