একতা ডেস্কঃ আবারও ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে এলেন ব্যক্তিগত ও পেশাগত জীবন নিয়ে সর্বদা আলোচনায় থাকা চিত্রনায়িকা পরী মণি। ১৫ ফেব্রুয়ারি, শনিবার এক ফেসবুক লাইভে এসে ভ্যালেন্টাইনকে পরিচয় করিয়ে দেওয়ার কথা বলে ফ্যাশন ডিজাইনার রুহুলকে মজার ছলে একটি চড় মেরে আবার আলোচনায় চলে এলেন পরী মণি। একই দিনে এক ফেসবুক পোস্টে তিনি জানান, রাত ১০টায় নিজের ভ্যালেন্টাইনের সঙ্গে সবাইকে পরিচয় করিয়ে দিবেন তিনি। সেদিন রাত ১০ টায় হাসিখুশি মনে লাইভে এসে পরী বলেন, সবাইকে বলেছিলাম আজকে আমার ভ্যালেন্টাইনের সঙ্গে পরিচয় করিয়ে দিব। সমস্ত ভালোবাসা দিয়ে, আপনাদের সামনে আমার ভালোবাসাকে পরিচয় করিয়ে দিতে চাচ্ছি এই মুহূর্তেই।
Leave a Reply