1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ মহালছড়িতে আশিকার উদ্যোগে খাদ্য, হাইজিন, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ বিতরণ মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্ত্বরে প্রতিস্থাপনের দাবিতে আগামী ২৭ জুলাই সোমবার বিকেল ৪ টায় ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ নগরকান্দায় ইন্তেকাল করলেন ইউপি চেয়ারম্যান মহালছড়ির ক্যায়াংঘাট ইউনিয়নে আশিকা ডেভলপমেন্ট অ্যাসোসিয়েটেস এর মানবিক ত্রাণ সহায়তা বিতরণ মহালছড়িতে স্টার্ট ফান্ড বাংলাদেশ ও স্টার্ট নেটওয়ার্কের মানবিক সহায়তা প্রকল্প অবহিতিকরণ সভা অনুষ্ঠিত প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় বাংলাদেশ সেনাবাহিনীর ব্যতিক্রমী উদ্যোগ ৪৭৭ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা, স্যানিটারি ন্যাপকিন ও গাছের চারা বিতরণ শেখ হাসিনার প্রত্যাবর্তনে আশা হতাশা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় মহালছড়িতে বন্যাদুর্গত ৫০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

পর্ন তারকাকে ঘুষের মামলায় নিশ্চিত ট্রাম্পের সাজা

  • শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ১৪৪ গননা করুন

একতা ডেস্কঃ ক্ষমতার গদিতে বসার আগেই কি ফেঁসে যাচ্ছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্প। যৌন সম্পর্কের ঘটনা ধামাচাপা দিতে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে বিপুল পরিমাণ ঘুষ দেওয়ার অভিযোগের মামলায় যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাজা হওয়ার বিষয়টি অনেকটা নিশ্চিত বলে জানিয়েছেন একজন বিচারক। হুয়ান মারচ্যান নামে এক বিচারক শুক্রবার জানিয়েছেন, এ মামলায় ১০ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের সাজা হওয়ার বিষয়টি এখন নিশ্চিত। তবে তাঁকে কারাদণ্ড বা অন্য সাজা দেওয়ার সম্ভাবনা নেই। এ মামলায় ডোনাল্ড ট্রাম্পের বিচার চলছে নিউইয়র্কের ম্যানহাটান আদালতে। এদিকে ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের কথা ৭৮ বছর বয়সী ডোনাল্ড ট্রাম্পের। প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার ১০ দিন আগে ট্রাম্পকে আদালতে হাজির হতে হবে যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে নজিরবিহীন।

আদেশে বলেছেন, ‘১০ জানুয়ারি দণ্ডাদেশ ঘোষণার সময় ডোনাল্ড ট্রাম্পকে আদালতে সশরীর বা ভার্চুয়ালি উপস্থিত হতে হবে। ট্রাম্পকে কারাদণ্ড দেওয়ার ইচ্ছা নেই। তবে তাঁকে শর্তহীন মুক্তির’ দণ্ডাদেশ (স্থগিত দণ্ডাদেশ) দেওয়া হবে; যার অর্থ তাঁকে কোনো হেফাজতে থাকার, আর্থিক জরিমানা দেওয়ার কিংবা প্রবেশনের প্রয়োজন হবে না। এটাই হবে সবচেয়ে কার্যকর সমাধান।’ এ ব্যাপারে এরই মধ্যে একটি বিবৃতি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর মুখপাত্র স্টিভেন চেউং বলেছেন, ‘বেআইনি এ মামলা কখনও বিবেচনা করারই উপযুক্ত নয়। মামলাটি অবিলম্বে খারিজ করে দেওয়া সাংবিধানিক দাবি

গত বছরের ৬ মে বহুল আলোচিত ফৌজদারি মামলাটির শুনানিকালে বিচারক হুয়ান মারচান বলেছিলেন, সাক্ষীদের সমালোচনা করার নিষেধাজ্ঞা অমান্য করায় ডোনাল্ড ট্রাম্পকে এবার কারাদণ্ড দেয়ার বিষয়টি বিবেচনা করছেন তিনি। মামলার সাক্ষীদের সমালোচনা করার নিষেধাজ্ঞা অমান্য করায় এরই মধ্যে ট্রাম্পকে ৯ বারে ৯ হাজার ডলার জরিমানা করেছেন নিউইয়র্কের একটি আদালত। বিচারক মারচান বলেন, শুনানিকালে ট্রাম্প আরও একবার অর্থাৎ দশমবারের মতো একই নিষেধাজ্ঞা অমান্য করেছেন। এবার আর জরিমানা নয়, কারাদাণ্ডের কথা বিবেচনা করা হচ্ছে।

অভিযোগে বলা হয়, ২০০৬ সালে স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে তার যৌন সম্পর্ক গড়ে ওঠে। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে এ বিষয়ে মুখ না খুলতে ট্রাম্পের পক্ষ থেকে স্টর্মিকে ১ লাখ ৩০ হাজার ডলার ঘুষ দেওয়া হয়। কিন্তু সেই তথ্য নির্বাচন কমিশনের কাছে লুকিয়ে ছিলেন ট্রাম্প। ওই সময় নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়নে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন ট্রাম্প। গত ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে মে মাসে ট্রাম্পের বিরুদ্ধে বিচার শুরু হয়। সেই থেকে প্রায় প্রতি সপ্তাহেই শুনানি চলছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews