1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

পাঁচ দিনের জোড় ইজতেমা শুরু টঙ্গীতে

  • শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ২০৪ গননা করুন

একতা ডেস্কঃ গাজীপুর মহানগরের টঙ্গীতে ৫ দিনব্যাপী জোড় ইজতেমার প্রথম পর্বের সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করেছে মুসুল্লিরা। আজ শুক্রবার থেকে শুরু হয়ে যা চলবে ৩ ডিসেম্বর পর্যন্ত। প্রথম পর্বের জোড় ইজতেমার অংশগ্রহণ করবে মাওলানা জোবায়ের পন্থীরা। এরপর ২০ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর দ্বিতীয় পর্বে অংশগ্রহণ করবে মাওলানা সাদ পন্থীরা।

জোড় ইজতেমা উপলক্ষ্যে ময়দানে প্রস্তুতির কাজ ইতোমধ্যেই সম্পন্ন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হক্কানে ওলামায়ে কেরামগণ জোড় ইজতেমায় অংশ নিতে টঙ্গীর ইজতেমা ময়দানে আসতে শুরু করেন। ময়দানে অবস্থানরত মুসুল্লি আবদুল্লাহ নিজেকে মাওলানা জোবায়ের পন্থী দাবি করে আমাদের সময়কে বলেন, হক্কানে ওলামায়ে কেরামদের অংশগ্রহণ প্রথম পর্বের জোড় ইজতেমার শুক্রবার থেকে শুরু হবে, পরবর্তী বিশ্ব ইজতেমা সফল করার লক্ষ্যে দিকনির্দেশনা মাধ্যমে শেষ হবে প্রথম পর্বের জোড় ইজতেমা।’

এ প্রসঙ্গে জানতে চাইলে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসকান্দার হাবিবুর রহমান বলেন, শুক্রবার থেকে মাওলানা জোবায়ের অনুসারীদের অংশগ্রহণের মাধ্যমে প্রথম পর্বের জোড় ইজতেমা শুরু হবে, আগত মুসল্লিদের নিরাপত্তা দিতে টঙ্গী পশ্চিম থানার পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য অংশগ্রহণ করবেন।’

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews