একতা ডেস্কঃ এবার পাকিস্তানের বিতর্কিত ধর্মীয় ব্যক্তিত্ব মুফতি কাভি ভারতীয় অভিনেত্রী ও রিয়েলিটি তারকা রাখি সাওয়ান্তকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেছেন। ভীনা মালিক, কান্দিল বালোচ ও হারিম শাহের সঙ্গে বিভিন্ন বিতর্কে জড়িয়ে পড়া মুফতি কাভি এবার নতুন আলোচনার কেন্দ্রবিন্দুতে। খোলাখুলিভাবেই জানিয়েছেন, রাখি সাওয়ান্তকে বিয়ে করতে চান তিনি।
সম্প্রতি গুঞ্জন রটে, রাখি সাওয়ান্ত নাকি পাকিস্তানি অভিনেতা দোদি খানের সঙ্গে সম্পর্কে রয়েছেন। যদিও সেই গুঞ্জন স্পটতই নাকচ করে দিয়েছেন পাকিস্তানি অভিনেতা। এখন মনে হচ্ছে ভারতীয় আইটেম সং কুইনের সম্পর্কের কাহিনি আরও জটিল হয়ে উঠেছে। বরাবরই নিজের বিতর্কিত মন্তব্যের জন্য পরিচিত মুফতি কাভি বলেছেন, তিনি রাখিকে বিয়ে করতে চান। শুধু মায়ের অনুমতির অপেক্ষা। ‘আমার মা অনুমতি দিলেই আমি রাখি সাওয়ান্তকে বিয়ে করব। এরপর আমি আর কাউকে বিয়ের কথা ভাবব না’, যোগ করেন তিনি।

Leave a Reply