1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ মহালছড়িতে আশিকার উদ্যোগে খাদ্য, হাইজিন, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ বিতরণ মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্ত্বরে প্রতিস্থাপনের দাবিতে আগামী ২৭ জুলাই সোমবার বিকেল ৪ টায় ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ নগরকান্দায় ইন্তেকাল করলেন ইউপি চেয়ারম্যান মহালছড়ির ক্যায়াংঘাট ইউনিয়নে আশিকা ডেভলপমেন্ট অ্যাসোসিয়েটেস এর মানবিক ত্রাণ সহায়তা বিতরণ মহালছড়িতে স্টার্ট ফান্ড বাংলাদেশ ও স্টার্ট নেটওয়ার্কের মানবিক সহায়তা প্রকল্প অবহিতিকরণ সভা অনুষ্ঠিত প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় বাংলাদেশ সেনাবাহিনীর ব্যতিক্রমী উদ্যোগ ৪৭৭ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা, স্যানিটারি ন্যাপকিন ও গাছের চারা বিতরণ শেখ হাসিনার প্রত্যাবর্তনে আশা হতাশা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় মহালছড়িতে বন্যাদুর্গত ৫০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

পাকিস্তানী বিমানবন্দরে বোমা বিস্ফোরণে দুই চীনাসহ তিনজন নিহত

  • সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ৩৩৮ গননা করুন

একতা ডেস্ক: পাকিস্তানের সিন্ধু প্রদেশের রাজধানী করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা বিস্ফোরণে দুই জন চীনা এবং একজন পাকিস্তানী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। রোববার রাতে ঘটেছে এই ঘটনা। বিস্ফোরণে ব্যবহৃত বোমাটি আইইডি ধরনের ছিল বলে জানিয়েছেন করাচি পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ বিভাগের কর্মকর্তারা। পাকিস্তানের জাতীয় দৈনিক ডনকে এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, “বোমাটি অত্যন্ত শক্তিশালী ছিল। করাচির বহু এলাকা থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।” এ হামলার কঠোর নিন্দা জানিয়ে সোমবার সকালে এক বৃিবতিতে পাকিস্তানের চীনা দূতাবাস বলেছে, নিহত দুই। চীনা নাগরিক করাচির বেসরকারি বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পোর্ট কাসিম ইলেকট্রিক পাওয়ার কোম্পানির কর্মকর্তা ছিলেন। ছুটি নিয়ে দেশে আসার জন্য বিমানবন্দরে এসছিলেন তারা, তারা বিমানবন্দরে আসার পরেই ঘটে বিস্ফোরণ। এ ঘটনাকে সন্ত্রাসী হামলা’ উল্লেখ করে এর যথাযথ তদন্ত এবং দোষীদের অবিলম্বে আইনের আওয়াতায় আনার অনুরোধ জানিয়েছে চীনা দূতাবাস।

করাচি পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, বোমা বিস্ফোরণের জেরে বিমানবন্দরে অবস্থানরত অন্তত ৭টি গাড়িতে বিস্ফোরণ ও আগুন ধরে গিয়েছিল। করাচি পুলিশের উপ মহাপরিদর্শক আজফার মাহেসার জানিয়েছেন, এই বিস্ফোরণের জন্য কারা দায়ী, তা এখনও জানা যায়নি এবং বিস্ফোরণের যে ধরন, তাতে প্রকৃত অপরাধীদের ধরতে সময় লাগবে। বোমা বিস্ফোরণের পর থেকে জিন্নাহ বিমানবন্দরের প্রবেশ ও বহির্গমন পথ বন্ধ করে দিয়েছে বিমানবন্দরের নিরাপত্তা বিভাগ।

তথ্যসূত্রঃ সংবাদ

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews