1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

পাগলা মসজিদের দানবাক্সে ২৯ বস্তা টাকা চলছে গণনা

  • শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ১২৮ গননা করুন

একতা ডেস্কঃ জেলা শহর কিশোরগঞ্জের মাঝ দিয়ে বয়ে যাওয়া নরসুন্দা নদীর কূল ঘেঁষে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদের ১১টি লোহার দানবাক্স খোলা হয়েছে। ৩ মাস ১৪ দিন পর আজ শনিবার সকাল ৭টায় এ দানবাক্সগুলো খোলার পর এতে রেকর্ড ২৯ বস্তা টাকা এবং বৈদেশিক মুদ্রা ও সোনাদানা পাওয়া গেছে।

মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীসহ চার শতাধিক মানুষ ওই ২৯ বস্তা টাকা গণনার কাজে অংশ নিয়েছেন। এবার দানবাক্স খোলার সময় পেরিয়ে যাওয়ায় অতিরিক্ত একটি টিনের বাক্স বাড়ানো হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক মিজাবে রহমত এসব তথ্য নিশ্চিত করেন।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান ও পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীর উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়। এ সময় বিপুল সংখ্যক সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্য উপস্থিত ছিলেন।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান জানান, এবার ৩ মাস ১৪ দিন পর আজ সকালে পাগলা মসজিদের ১১টি দানবাক্স খোলা হয়। এতে ২৯ বস্তা টাকা পাওয়া যায়। মসজিদ কমপ্লেক্সের দু’তলায় এনে টাকা গণনার কাজ শুরু হয়েছে।

তিনি বলেন, ৩ মাস পর পর দানবাক্সগুলো খোলা হলেও এবার তিন মাস ১৪ দিন পর দানবাক্সগুলো খোলা হয়। তাই একটি টিনের ট্রাঙ্ক বাড়ানো হয়েছিল। আশা করা হচ্ছে, অতীতের সব রেকর্ড ভেঙে টাকার পরিমাণ যেকোনো সময়ের চেয়ে বেশি হবে।

টাকা গণনার কাজে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এটিএম ফরহাদ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষক ও আইসিটি) মহুয়া মমতাজ, রূপালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) রফিকুল ইসলাম, সিবিএ নেতা আনোয়ার পারভেজ প্রমুখ অংশ নিয়েছেন। এর আগে গত ১৭ আগস্ট পাগলা মসজিদের ১০টি দানবাক্স খোলা হয়েছিল।

তখন ৩ মাস ২৬ দিনে ৭ কোটি ২২ লাখ ১৩ হাজার ৪৬ টাকা পাওয়া যায়। এ ছাড়া দানবাক্সে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও সোনারূপা পাওয়া গিয়েছিল। মসজিদের দান থেকে পাওয়া এসব অর্থ সংশ্লিষ্ট মসজিদসহ জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানার পাশাপাশি ব্যক্তি পর্যায়ে দান অনুদানসহ সমাজকল্যাণমূলক কাজে ব্যয় হয়।

ঐতিহাসিক মসজিদকে দৃষ্টিনন্দন ও আন্তর্জাতিক মানের করতে ইসলামিক কমপ্লেক্স নির্মাণের উদ্যোগের কথা শুনা যাচ্ছে দীর্ঘদিন ধরেই। যেখানে ৩৫ হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন। যার নামকরণ করা হবে পাগলা মসজিদ ইসলামিক কমপ্লেক্স। এটি নির্মাণে প্রাথমিক ব্যয় ধরা হয়েছে ১১৫ কোটি টাকা। বিষয়টি যাচাই বাছাইয়ের কাজ শেষ না হওয়ায় এখনো তা প্রাথমিক পর্যায়েই রয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews