1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা

পাচারকৃত অর্থ ফেবাতে ৫ কোটি ডলার বিনিয়োগে আগ্রহী তিন আন্তর্জাতিক প্রতিষ্ঠান

  • বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ৯৯ গননা করুন

একতা ডেস্কঃ বিশ্বের তিনটি বৃহৎ আর্থিক প্রতিষ্ঠান আওয়ামী লীগ সরকারের সময় বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতে আন্তর্জাতিকভাবে মামলা পরিচালনার জন্য ৫ কোটি ডলার পর্যন্ত বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে। এসব প্রতিষ্ঠান মামলা পরিচালনায় তহবিল সহায়তা দিয়ে থাকে। সরকারের উদ্যোগে অর্থ পাচার রোধ এবং পাচার হওয়া সম্পদ উদ্ধারে নেওয়া পদক্ষেপের অংশ হিসেবে সম্প্রতি লন্ডন সফর করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও সম্পদ উদ্ধার টাস্কফোর্সের প্রধান আহসান এইচ মনসুর। ওই সফরে তিনি এসব আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। প্রধান উপদেষ্টার প্রেস অফিস থেকে বুধবার এক লিখিত বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।

লন্ডনে গভর্নর বিশ্বের তিনটি বড় প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করেছেন, যারা পাচার অর্থ উদ্ধারে আইনি সহায়তা, তদন্ত কার্যক্রম পরিচালনা এবং মামলা চালাতে অর্থায়ন করে থাকে। তারা বাংলাদেশে ৫ কোটি ডলার পর্যন্ত বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে, যদি যথেষ্ট প্রমাণ উপস্থাপন করা যায়। গভর্নর তাদের বাংলাদেশে এসে মামলাগুলো পর্যালোচনা করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। ১৬ বছরের শাসনামলে সরকার দলীয় প্রভাবশালী ব্যক্তিদের সংশ্লিষ্টতায় ব্যাংক খাত ও সরকারি দুর্নীতির মাধ্যমে যেসব অর্থ বিদেশে পাচার হয়েছে, তারই তদন্ত ও উদ্ধারে উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার।

১০ মার্চ এক পর্যালোচনা বৈঠকে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বিভিন্ন সংস্থাকে গন্তব্য দেশগুলোতে কার্যক্রম জোরদারের নির্দেশ দেন। পাচারকৃত অর্থ উদ্ধারে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) প্রধান দায়িত্ব দেওয়া হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এর সমন্বয়ে কাজ চলছে।

আহসান এইচ মনসুর বলেন, সম্পদ পুনরুদ্ধার কেবল অর্থনৈতিক নয়, এটি একটি নৈতিক ও রাজনৈতিক দায়িত্বও। বাংলাদেশ ইতিহাসের সবচেয়ে বড় সম্পদ পাচারের ঘটনাগুলোর মুখোমুখি হয়েছে। এজন্য আইনি সংস্থা ও ফরেনসিক তদন্তকারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা দরকার। বিশ্ব ব্যাংক ও ইন্টারন্যাশনাল সেন্টার ফর অ্যাসেট রিকভারি (আইসিএআর)-এর সহায়তায় এপ্রিলের মধ্যেই একটি ‘টার্মস অব রেফারেন্স’ চূড়ান্ত করা হবে, যাতে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে প্রক্রিয়ায় যুক্ত করা যায়।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews