1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ মহালছড়ি উপজেলার আংশিক কমিটি ঘোষণ ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ ৫ জন নিহত-আহত ২ মহালছড়িতে সেনা অভিযানে অস্ত্রসহ ৩ ইউপিডিএফ (মুল) সন্ত্রাসী আটক নগরকান্দায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ শালিখায় কোরবানির জন্য প্রস্তুত ১৮ হাজার ৯৮৬ টি পশু মহালছড়িতে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ পুরস্কার বিতরণ শালিখায় প্রকৃতিতে শোভা পাচ্ছে সোনালু ফুল খাগড়াছড়িতে সেনা অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার মহালছড়িতে যথা নিয়মে পশু জবাই ও কোরবানির পশুর চামড়া সংরক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নগরকান্দায় সড়ক দূর্ঘটনায় এক যুবকের মৃত্যু

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ মহালছড়ি উপজেলার আংশিক কমিটি ঘোষণ

  • মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৭৬ গননা করুন

ছানোয়ার হোসেন, মহালছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধিঃ খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ(পিসিএনপি)-এর ২১ সদস্য বিশিষ্ট নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

২ জুন ২০২৬(মঙ্গলবার) সকাল ১১ টায় মহালছড়ি উপজেলার স্বপ্নবিলাস ফ্লাওয়ার ভিলেজে’ এ আয়োজিত এক বিশেষ সভায় আনুষ্ঠানিকভাবে এই কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত আংশিক কমিটিতে, সভাপতি মোঃ বেলাল হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ মাহবুব আলম এবং সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেনকে ও সাংগঠনিক সম্পাদক মোঃ শামিম হোসেনকে দায়িত্ব দেওয়া হয়।

কমিটি গঠন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ খাগড়াছড়ি জেলা আহ্বায়ক ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ। এছাড়াও জেলা আহ্বায়ক কমিটির সদস্য মোঃ শাহাদাৎ হোসেন ও মোঃ রবিউল হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে সভায় আরও উপস্থিত ছিলেন, পার্বত্য যুব পরিষদ খাগড়াছড়ি জেলার সভাপতি মোঃ জালাল হোসেন, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলার সভাপতি মোঃ মুজাহিদুল ইসলাম, মহালছড়ি উপজেলার আহ্বায়ক মোঃ সাইদুর রহমান এবং সদস্য সচিব মোঃ সাকাওয়াত হোসেন।

অনুষ্ঠানে নাগরিক পরিষদ, যুব পরিষদ ও ছাত্র পরিষদের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

সভায়, পিসিএনপি খাগড়াছড়ি জেলা আহ্বায়ক ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান এবং পাহাড়ে শান্তি ও সম্প্রীতি বজায় রাখাসহ সংগঠনের লক্ষ্য ও ও উদ্দেশ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews