1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

পিএসসির নতুন সাত সদস্য শপথ নিলেন

  • রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ১৭৫ গননা করুন

একতা ডেস্কঃ নতুন নিয়োগ পাওয়া বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) সাত সদস্য শপথ নিয়েছেন। ২ মার্চ, রবিবার বেলা সোয়া ১১টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। অনুষ্ঠান পরিচালনা করেন রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমদ ভূঞা। এর আগে গত ১৮ ফেব্রুয়ারি সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে দেওয়া ক্ষমতা বলে রাষ্ট্রপতি তাদের নিয়োগ দেন। নতুন নিয়োগপ্রাপ্তরা হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোঃ শরীফ হোসেন ও অধ্যাপক আরফিনা ওসমান, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা অধ্যাপক ডাঃ এটিএম ফরিদ উদ্দীন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোঃ আনোয়ারুল ইসলাম, অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোঃ মুনির হোসেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহনাজ সরকার ও পররাষ্ট্র ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা শাব্বির আহমদ চৌধুরী।

সংবিধানের ১৩৯ (১) অনুচ্ছেদ অনুসারে তারা দায়িত্বভার গ্রহণের তারিখ থেকে পাঁচ বছর বা তাদের ৬৫ বছর বয়স পূর্ণ হওয়ার মধ্যে যা আগে ঘটে সেই কাল পর্যন্ত তারা সরকারি কর্মকমিশনের সদস্য পদে বহাল থাকবেন। এখন পিএসসির সদস্য সংখ্যা হচ্ছে ১৫ জন। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে রয়েছেন অধ্যাপক মোবাশ্বের মোনেম।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews