1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে

পিকনিকে হারিয়ে যাওয়া মাগুরার কিশোরকে পাওয়া গেল

  • বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩০৬ গননা করুন

একতা ডেস্কঃ পর্যটন কেন্দ্র কুয়াকাটায় পিকনিকে গিয়ে হারিয়ে যাওয়া ১৪ বছরের কিশোর মোঃ লিমনকে ফিরে পেলেন স্বজনরা। গতকাল মঙ্গলবার রাত ৯ টার দিকে ওই কিশোরকে তার পরিবারের কাছে হস্তান্তর করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক। জানা গেছে, কিশোর লিমন মাগুরার হাজীপুর বণিক সমিতির পিকনিকে কুয়াকাটায় যায়। সোমবার বেলা ১১ টার দিকে সে হারিয়ে যায়। এরপর স্বজনরা তাকে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি।

বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক জানতে পেরে তার অফিসিয়াল ফেসবুক পেজে একটি ছবিসহ হারানো বিজ্ঞপ্তি পোস্ট করেন। মঙ্গলবার সন্ধ্যা দিকে উপজেলার চাকামাইয়া ইউনিয়নে একটি চায়ের দোকানে লিমনকে দেখতে পায় মোঃ ইমরান নামে এক নির্মাণ শ্রমিক।

জিজ্ঞাসাবাদ করলে পরিচয় নিশ্চিত হন তিনি। তখন তাকে উপজেলা ভূমি অফিস কার্যালয় নিয়ে আসেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক জানান, উদ্ধার হওয়া ওই কিশোরকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews