1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে উদ্ভাবনী মেধাবী শিক্ষার্থী ও সুশিক্ষায় মেধাবী শিক্ষক পুরস্কার বিতরণ নতুন বাজেট জনগনের কল্যাণ ও উন্নয়নকে গুরুত্ব দিয়েছে: সংস্কৃতি মন্ত্রী শালিখায় চুরির অভিযোগে তিন চোর আটক পিডিবিএফ মহালছড়ি উপজেলা শাখার ৪ দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত মহালছড়ি সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পেইনের দ্বিতীয় ধাপে ছানি অপারেশন কার্যক্রম শালিখায় মা ও শিশু পুষ্টি ও স্বাস্থ্য সচেতনা বৃদ্ধির লক্ষ্যে ২ দিন ব্যাপি প্রশিক্ষণের উদ্বোধন মাগুরার শালিখায় সিপিবি-র বৈঠক পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ মহালছড়ি উপজেলার আংশিক কমিটি ঘোষণ ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ ৫ জন নিহত-আহত ২ মহালছড়িতে সেনা অভিযানে অস্ত্রসহ ৩ ইউপিডিএফ (মুল) সন্ত্রাসী আটক

পিডিবিএফ মহালছড়ি উপজেলা শাখার ৪ দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

  • বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ১৯০ গননা করুন

ছানোয়ার হোসেন, মহালছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধিঃ পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন(পিডিবিএফ) এর উপকারভোগী সদস্যদের দক্ষতা বৃদ্ধি ও আত্মকর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে মহালছড়ি উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত ৪ দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান বৃহস্পতিবার(১১ জুন ২০২৬ ইং) সকাল ১০টায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গত ৮ তারিখ শুরু হওয়া এ প্রশিক্ষণে উপজেলার ৫ টি সমিতি হতে বিভিন্ন এলাকার পিডিবিএফের উপকারভোগী সদস্যরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে হাঁস মুরগি ও গবাদি পশুপালন, আয়বর্ধক কার্যক্রম, ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়ন, সঞ্চয় ও ঋণ ব্যবস্থাপনা, ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন, নেতৃত্ব বিকাশ এবং আর্থ-সামাজিক উন্নয়নে প্রয়োজনীয় বিভিন্ন বিষয় সম্পর্কে অংশগ্রহণকারীদের হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সুপর্ণা দে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা প্রেস ক্লাব এর সাধারণ সম্পাদক মোঃ ছানোয়ার হোসেন ও সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফিক। সভাপতিত্ব করেন, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা লোকনাথ সাহা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পিডিবিএফের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

বক্তারা বলেন, দক্ষতা উন্নয়নমূলক এ ধরনের প্রশিক্ষণ উপকারভোগী সদস্যদের আত্মনির্ভরশীল হতে সহায়তা করবে এবং তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল করবে। তারা প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগিয়ে নিজেদের জীবনমান উন্নয়নের আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। অংশগ্রহণকারীরা প্রশিক্ষণের মাধ্যমে নতুন জ্ঞান ও দক্ষতা অর্জনের সুযোগ পাওয়ায় পিডিবিএফ কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন(পিডিবিএফ) দেশের দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণ ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews