1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

পিরোজপুরে ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় ওয়াকিটকিসহ গ্রেপ্তার ৩

  • সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ২৭৩ গননা করুন

একতা ডেস্কঃ আবারো পুলিশ পরিচয়ে ডাকাতদলের ডাকাতির খবর পাওয়া গেল। জানা গেছে, পিরোজপুরে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। শনিবার রাতে পিরোজপুরের ভাণ্ডারিয়া পৌর এলাকার টিঅ্যান্ডটি রোড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে টয়োটা ব্র্যান্ডের একটি মাইক্রোবাস, একটি খেলনা পিস্তল, দুই জোড়া হাতকড়া, দুইটি ওয়াকিটকি, র‍্যাব লেখা সংবলিত চারটি জ্যাকেট, দুটি ব্যাটেল স্টিক, চোখ বাঁধার কাপড়, দুইটি গাড়ির নম্বর প্লেট, র‍্যাব লেখা সংবলিত আইডি কার্ডসহ র‍্যাবের ব্যবহৃত আরও কিছু মালামাল উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা র‍্যাব পরিচয়দানকারী ভুয়া সদস্য হলো- জালাল উদ্দিন খান ওরফে রবিউল, শেখ ফরিদ এবং মো. শিপন আলী সোহেল। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও ৫-৬ জন ভুয়া র‍্যাব সদস্য পালিয়ে যায়। গতকাল রবিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের। তিনি জানান, এ ঘটনায় ভাণ্ডারিয়া থানায় একটি মামলা দায়ের হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews