1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

পুতিন-মাস্কের নিয়মিত যোগাযোগ, উদ্বেগে ওয়াশিংটন

  • রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ৩৩০ গননা করুন

একতা ডেস্ক: যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে সমর্থনকারী মার্কিন ধনকুবের ইলন মাস্ক ২০২২ সালের শেষ দিক থেকে নিয়মিত যোগাযোগ’ করছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে। এমন প্রতিবেদন প্রকাশ্যে আসার পর ওয়াশিংটন উদ্বেগ প্রকাশ করেছে। এরইমধ্যে এই ঘটনায় মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার (নাসা) প্রশাসক বিল নেলসন তদন্তের আহ্বান জানিয়েছেন। খবর পলিটিকো ও সিএনএনের। ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, মহাকাশ যান প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্পেসএক্সের প্রতিষ্ঠাতা মাস্ক পুতিনের সঙ্গে ব্যক্তিগত নানা বিষয়, ব্যবসা, ভূরাজনৈতিক উত্তেজনা’ নিয়ে আলোচনা করেছেন। এটি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য উদ্বেগের। এর কারণ হিসেবে বলা হয়েছে, স্পেসএক্সের সঙ্গে নাসা ও মার্কিন সেনাবাহিনীর সম্পর্ক আছে। এ ছাড়া প্রতিবেদনে আরও বলা হয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মাস্ককে তার প্রতিষ্ঠানের স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা তাইওয়ানে চালু না করতে অনুরোধ করেছিলেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের তরফে পুতিন মাস্ককে এই অনুরোধ করেছিলেন। এ রিপোর্টের পর মার্কিন হাউস আর্মড সার্ভিসেস কমিটির শীর্ষ ডেমোক্র্যাট অ্যাডম স্মিত এক সাক্ষাৎকারে বলেন, এটি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য ক্ষতিকর কিনা তা নিশ্চিত করতে এলন মাস্ক কী করছেন তা আমাদের তদন্ত করা উচিত।

এ ছাড়া মার্কিন সিনেটের ফরেন রিলেশনস কমিটি ও সিনেট আর্মড সার্ভিসেস কমিটির সিনিয়র সদস্য জিন শাহীন পেন্টাগনকে তদন্ত করার আহ্বান জানিয়েছেন। তবে এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ। তিনি বলেছেন, মাস্ক আর ক্রেমলিনের মধ্যে শুধু ফোনে একবার কথা হয়েছে। এ ছাড়া এই প্রতিবেদন নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি মাস্ক।

তথ্যসূত্রঃ ইত্তেফাক

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews