1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম :
মধুমতীর বুকে বৈঠার লড়াই, দুই পাড়ে লাখো মানুষের উচ্ছ্বাস মহালছড়ি উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনকে মাইসছড়ি ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত আংশিক কমিটির সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন শালিখায় জাতীয় যুব দিবস উদযাপন! যুব ঋণের চেক ও গাছের চারা বিতরণ সালথায় চীনা যুবক ইসলাম ধর্ম গ্রহণ করে কলেজছাত্রীকে বিয়ে করায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি মহালছড়িতে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত মহালছড়ির দুই কলেজে এইচএসসি পরীক্ষার ফল বিপর্যয়! পাসের হার ১৬.৬১ ও ৪.৩৫ শতাংশ লংগদুতে আসন্ন শুভ দানোত্তম কঠিন চীবর দান উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান শালিখায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল রাড়িখালি একাদশ বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন সরকারি বাসা থেকে ভাড়াটিয়া সরাতে হবে শনিবারের মধ্যে, না হলে বরাদ্দ বাতিল

পুলিশের ছদ্মবেশে ডাকাতি

  • বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ৪৫০ গননা করুন
প্রতীকী ছবি

একতা ডেস্ক: জয়পুরহাট জেলার কালাই উপজেলায় দিনে দুপুরে পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে ডাকাতির ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার উপজেলার। ভেরেন্ডি গ্রামে এ ঘটনা ঘটে। ডাকাতরা তিন ভরি স্বর্ণালংকার ও ৮০ হাজার টাকা লুটে নিয়ে গেছে।

ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয়রা জানান, দুপুর দেড়টার দিকে দুটি মোটরসাইকেলে চারজন বাবু মিয়ার বাড়ির সামনে নেমে পুলিশ পরিচয় দেয়। তাদের মধ্যে দুজনের হাতে হাতকড়া ছিল। এরপর তারা বাড়িতে ঢুকে বাবুসহ তাঁর পরিবারের সবাইকে এক জায়গায় করে বলে, ‘ঘরে মাদকদ্রব্য আছে। কেউ চিৎকার করবেন না।’ একজন তাদের সামনে দাঁড়িয়ে থাকে। অন্যরা তল্লাশির কথা বলে ঘরে ঢুকে আলমারির ড্রয়ার থেকে তিন ভরি স্বর্ণালংকার ও ৮০ হাজার টাকা লুটে নেয়। ডাকাতরা চলে যাওয়ার পর বাড়ির লোকজন ঘরে ঢুকে স্বর্ণ ও টাকা নেওয়ার বিষয়টি বুঝতে পেরে পুলিশে খবর দেন। কালাই থানার ওসি জাহিদ হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। জড়িতদের শনাক্ত করে আটক করা হবে।

তথ্যসূঞ সমকাল

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews