1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নগরকান্দায় ৯ বছরের শিশুর লাশ উদ্ধার ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ মহালছড়িতে আশিকার উদ্যোগে খাদ্য, হাইজিন, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ বিতরণ মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্ত্বরে প্রতিস্থাপনের দাবিতে আগামী ২৭ জুলাই সোমবার বিকেল ৪ টায় ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ নগরকান্দায় ইন্তেকাল করলেন ইউপি চেয়ারম্যান

পুলিশ সদস্যরা আসামিকে ধরতে গিয়ে হেনস্তার শিকার

  • শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ৩৪৬ গননা করুন
প্রতীকী ছবি।

একতা ডেস্কঃ চুরির মামলার এজাহারভুক্ত আসামিকে ধরতে গিয়ে দুই পুলিশ সদস্য মাদক কারবারিদের হাতে হেনস্তার শিকার হয়েছেন বগুড়ায়। বৃহস্পতিবার রাত ১০টার দিকে শহরের হাড্ডিপট্টি এলাকায় এ ঘটনা ঘটেছে।

হেনস্তার শিকার এএসআই হাসান এবং কনস্টেবল হামিদ। পুলিশ জানায়, ডিবি পুলিশের একটি দল চুরি মামলার আসামি রনিকে গ্রেফতার করতে গেলে মাদক কারবারি অন্তত অর্ধশত নারী-পুরুষ সংঘবদ্ধ হয়ে তাদের ওপর হামলা চালায়।

পরে ডিবি পুলিশের একটি দল আসামি রনিকে অটোরিকশা চড়িয়ে দ্রুত সেখান থেকে ঘটনাস্থল ত্যাগ করে। এসময় দুই পুলিশ সদস্যকে ঘিরে ধরে হেনস্তা করা হয় এবং তাদের মোটরসাইকেল ভাঙচুর করা হয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত ১১টা থেকে ১টা পর্যন্ত প্রায় তিন ঘণ্টাব্যাপী যৌথ অভিযান চালায়।

অভিযানে দুই নারীসহ চিহ্নিত পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির জানান, গ্রেফতারকৃত রনিও একজন মাদক কারবারি। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews