1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম :
জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ পুনরুদ্ধারের ছোঁয়ায় ফটকি নদী! ফিরছে দেশীয় মাছের সম্ভাবনা

পুলিশ হেফাজতে আছেন ইজতেমায় হামলার গুজব ছড়ানো ব্যক্তি

  • শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২৮ গননা করুন
প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

একতা ডেস্কঃ গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার (জিএমপি) ড. নাজমুল করিম খান জানিয়েছেন ইজতেমায় হামলার হতে পারে বলে গুজব ছড়ানো ব্যক্তিতে হেফাজতে নেওয়া হয়েছে। তিনি জানান, ওই ব্যক্তির সঙ্গে কথা বলা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। শনিবার সকাল ১১টায় বিশ্ব ইজতেমা ময়দানের ২নং গেটের ভেতরে বিদেশী খিত্তার সামনে স্থাপিত জিএমপির নিয়ন্ত্রণ কক্ষে এক প্রেস ব্রিফিং এ তিনি এসব কথা বলেন। কমিশনার বলেন, গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমের যে আইডি থেকে ইজতেমায় হামলা হতে পারে বলে গুজব ছড়ানো হয়েছিল, সেই আইডির মালিককে ইতোমধ্যে নিরাপত্তা হেফাজতে আনা হয়েছে। তার সাথে কথা বলা হচ্ছে। পরবর্তী সময় আটক বা গ্রেপ্তার করার দরকার হলে করা হবে। ইজতেমার পরিবেশ ভালো উল্লেখ করে তিনি বলেন, আমাদের সব ধরণের ব্যবস্থা আছে। হকার উচ্ছেদের জন্য পুলিশ-ম্যাজিস্ট্রেট কাজ করছে।

বোম ডিস্পোজাল ইউনিটসহ সকল ধরণের আয়োজন সম্পন্ন উল্লেখ করে তিনি বলেন, অনুমতি ছাড়া কেউ ড্রোন ওড়াতে পরাবে না, ড্রোন সার্ভিল্যান্স কাজ চলছে। পুলিশের পাশাপাশি অন্যান্য বাহিনীও মোতায়েন আছে বলে জানান পুলিশ কমিশনার। ৩১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি শূরায়ে নেজামের (জুবায়েরপন্থী) ইজতেমা সম্পন্ন হয়। এখন বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে মাওলানা সা’দ আহমদ কান্ধলভী অনুসারী মুসল্লিরা অংশ নিচ্ছেন। বৃহস্পতিবার বাদ আসর প্রাথমিকভাবে ইজতেমা শুরু হলেও শুক্রবার বাদ ফজর আম বয়ানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হয়। ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে দ্বিতীয় পর্ব তথা বিশ্ব ইজতেমার ৫৮তম আসর।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews