1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

পূর্বপরিকল্পনা ছাড়া হঠাৎই বিয়ে করে ফেললেন কেয়া

  • শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ২২৩ গননা করুন

একতা ডেস্কঃ সবার মনে চমক লাগিয়ে বিয়ে করে ফেললেন ঢালিউডের বেশ সুন্দরী নায়িকা সাবরিনা সুলতানা কেয়া। গত ২৮ নভেম্বর, বৃহস্পতিবার পারিবারিক এক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তিনি। তার স্বামীর নাম মোস্তাক কিবরিয়া। যিনি পেশায় একজন ব্যবসায়ী। গতকাল শুক্রবার সাংবাদিকদের এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘কোন পূর্বপরিকল্পনা ছাড়াই হঠাৎ করেই বিয়েটা করা। আমার এবং মোড্যাকের পরিবার চাচ্ছিলেন দ্রুতই বিয়ের কাজটা সেরে ফেলতে। আমাদের দুই পরিবারের ইচ্ছাতেই বিয়েটা হয়েছে। সবাই আমাদের নতুন সংসার জীবনের জন্য দোয়া করবেন। যেন বাকিটা পথ একসঙ্গে পাড়ি দিতে পারি।’ হানিমুন কোথায় হচ্ছে এ বিষয়ে কেয়া বলেন, ‘আমার মা অসুস্থ। তাই এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। মাত্র তো বিয়ে হলো, সামনে দেখি কোথায় যাওয়া যায়।’

হঠাৎ এমন তাড়াহুড়ো করে বিয়ে প্রসঙ্গে জিজ্ঞেস করা হয় এটি প্রেমের বিয়ে কিনা। এ প্রসঙ্গে কেয়া বলেন, ‘একদমই না। সম্পূর্ণ পারিবারিকভাবে বিয়ে হয়েছে। বিয়ের প্রস্তুতির জন্য সময়ও পাইনি। বিয়ের সময় শুধু দুই পরিবারের ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন।’

শোবিজে ক্যারিয়ার শুরু হয় ‘কঠিন বাস্তব’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে। মাত্র ১৪ বছর বয়সে অভিনয়ে নাম লেখান তিনি। পরবর্তীতে ক্যারিয়ারে নষ্ট, সাহসী মানুষ চাই রাজধানীর রাজা, আন্ডারওয়ার্ল্ড, ব্লাক মানিসহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন কেয়া। সিনেমার পাশাপাশি বিশেষ দিবসের বেশ কিছু নাটকেও অভিনয় করেছেন তিনি। সুন্দর এই অভিনেত্রীর ‘কাঠগোলাপ সিনেমাটি দেশে সেন্সরজনিত কারণে আটকে রয়েছে। তবে সিনেমাটি বুলগেরিয়া, ভারত, আমেরিকাসহ বিশ্বের নানা চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে আটটি পুরস্কার জিতেছে। তাছাড়াও মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত আরও কয়েকটি সিনেমা।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews