1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম :
জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ পুনরুদ্ধারের ছোঁয়ায় ফটকি নদী! ফিরছে দেশীয় মাছের সম্ভাবনা

পৃথিবীর সর্বত্র দিন-রাত সমান আজকের দিনে

  • শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ৫২০ গননা করুন
AI Generated Image

একতা ডেস্কঃ দিন রাত্রি সমান সমানের দিন আজ। বছরের ৩৬৫ দিনের মধ্যে দুটি তারিখে পৃথিবীর দিন ও রাতের ব্যাপ্তি সমান হয়ে থাকে। এর একটি হলো ২১ মার্চ এবং অন্যটি ২৩ সেপ্টেম্বর। সূর্য বিষুবরেখার ওপর লম্বভাবে কিরণ দেয়ার ফলে পৃথিবীতে বছরের এই দুটি দিনে রাত ও দিনের দৈর্ঘ্য সমান হয়। এই বিষয়টিকে বলা হয় ভারনাল ইকুইনক্স। ২১ মার্চ সূর্য উত্তর আর দক্ষিণ অয়নাস্তের মাঝামাঝি ঠিক বিষুব রেখা বরাবর কিরণ দেবে। সেই হিসেবে আজ পৃথিবীর সর্বত্র দিন-রাত সমান। সূর্যের চারদিকে পরিক্রমণকালে পৃথিবীর মেরু রেখা ধ্রুবতারামুখী হয়ে কক্ষপথের সাথে সব সময় ৬৬ দশমিক ৫ ডিগ্রি কোণে হেলে থাকে। নিরক্ষরেখা বা বিষুবরেখার সমতল কক্ষপথের সাথে ২৩ দশমিক ৫ ডিগ্রি কোণে হেলে থাকে। এ কারণে প্রতি বছর ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর পৃথিবীর সর্বত্র দিন-রাত সমান হয়ে থাকে। আগামীকাল থেকেই সূর্যের চারদিকে আপন কক্ষপথে পৃথিবীর পরিক্রমণের কারণে সূর্য উত্তর গোলার্ধের দিকে সরে যেতে শুরু করবে। উত্তর গোলার্ধের আবহাওয়াতেও গরমের মাত্রা ধীরে ধীরে বাড়তে থাকবে।

সময়ের ব্যবধানে দীর্ঘ থেকে দীর্ঘতর হতে থাকবে পরবর্তী দিনগুলো। রাতের দৈর্ঘ্য কমতে থাকবে। এটি চলমান থাকবে ২১ জুন পর্যন্ত। ২০ মার্চ সূর্য তার দক্ষিণ গোলার্ধের অবস্থান শেষ করে উত্তর গোলার্ধের দিকে যাত্রাকালে রাতের শেষের দিকে বিষুবরেখার ওপর অবস্থান নেয়। তাই পরদিন অর্থাৎ ২১ মার্চ পৃথিবীর উভয় গোলার্ধের দিন ও রাতের দৈর্ঘ্য সমান হয়ে থাকে। একই অবস্থা হয় ২৩ সেপ্টেম্বরেও। সূর্যের চারপাশে পৃথিবীর কক্ষপথ উপবৃত্তাকার (পুরোপুরি বৃত্তাকার নয়)। তাই এটি প্রকৃতপক্ষে উত্তর গোলার্ধে শীতকালে জানুয়ারিতে (পেরিহেলিয়ন) সূর্যের সবচেয়ে কাছে ও উত্তর গোলার্ধের গ্রীষ্মকালে জুলাই মাসে (অ্যাফিলিয়ন) সূর্য থেকে সবচেয়ে দূরে থাকে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews