1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

পেন্টাগন ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সাফল্য স্বীকার করলো

  • মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ১৪০ গননা করুন

একতা ডেস্কঃ মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন ইউক্রেনে চালানো রাশিয়ার বিশেষ সামরিক অভিযানে মস্কোর সাফল্য স্বীকার করেছেন। পেন্টাগন মুখপাত্র প্যাট্রিক রাইডার সোমবার (১৩ জানুয়ারি) এক ব্রিফিংয়ে বলেন, যুদ্ধক্ষেত্রের ফলাফলে আমরা দেখছি চলমান এ যুদ্ধে রাশিয়া ক্রমবর্ধমান অগ্রগতি অর্জন করেছে। খবর তাসের।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় গত ৬ জানুয়ারি জানিয়েছে, রুশ বাহিনী দোনেৎস্ক প্রজাতন্ত্রের কুরাখোভো শহর ইউক্রেনের কাছ থেকে মুক্ত করেছে। ২০২৪ সালে আভদেয়েভকা এবং উগলেদার শহর মুক্ত করা হয়। ১৬ ডিসেম্বর রুশ প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রে বেলোসভ বলেন, রাশিয়ার বিশেষ সামরিক অভিযানে এ পর্যন্ত ইউক্রেনের যে সামগ্রিক ক্ষয়ক্ষতি হয়েছে, তা প্রায় ১০ লাখ সেনা সদস্য হারানোর সমান।

ফ্রন্টলাইনের বিভিন্ন পদমর্যাদার ইউক্রেনীয় কমান্ডাররা বর্তমান পরিস্থিতিকে খুব চ্যালেঞ্জিং হিসেবে বর্ণনা করেছেন। গত ১৯ ডিসেম্বর ইউক্রেনীয় সেনাবাহিনীর কমান্ডার-ইন-চিফ আলেকজান্ডার সিরস্কি যুক্তরাজ্যের প্রতিরক্ষা কর্মী প্রধান অ্যাডমিরাল টনি রাদাকিনের সঙ্গে ফোনালাপে বলেন, বর্তমানে যুদ্ধের ময়দানে অত্যন্ত উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews