1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ মহালছড়িতে আশিকার উদ্যোগে খাদ্য, হাইজিন, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ বিতরণ মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্ত্বরে প্রতিস্থাপনের দাবিতে আগামী ২৭ জুলাই সোমবার বিকেল ৪ টায় ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ নগরকান্দায় ইন্তেকাল করলেন ইউপি চেয়ারম্যান মহালছড়ির ক্যায়াংঘাট ইউনিয়নে আশিকা ডেভলপমেন্ট অ্যাসোসিয়েটেস এর মানবিক ত্রাণ সহায়তা বিতরণ মহালছড়িতে স্টার্ট ফান্ড বাংলাদেশ ও স্টার্ট নেটওয়ার্কের মানবিক সহায়তা প্রকল্প অবহিতিকরণ সভা অনুষ্ঠিত প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় বাংলাদেশ সেনাবাহিনীর ব্যতিক্রমী উদ্যোগ ৪৭৭ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা, স্যানিটারি ন্যাপকিন ও গাছের চারা বিতরণ শেখ হাসিনার প্রত্যাবর্তনে আশা হতাশা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় মহালছড়িতে বন্যাদুর্গত ৫০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

পোশাকশ্রমিকদের বিক্ষোভে চন্দ্রা-নবীনগর সড়কে অবরোধ

  • সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ২৭৭ গননা করুন

একতা ডেস্ক: বিভিন্ন দাবিতে গাজীপুর নগরের জিরানী এলাকায় আজ সোমবার দুপুরে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। এ সময় তাঁরা কারখানার সামনে চন্দ্রা-নবীনগর সড়কে অবস্থান নেন। এতে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। কারখানার শ্রমিক ও শিল্প পুলিশ সূত্রে জানা যায়, জিরানী এলাকায় রেডিয়াল ইন্টারন্যাশনাল লিমিটেড নামের তৈরি পোশাক কারখানার অবস্থান। গত সপ্তাহে কারখানাটির শ্রমিকেরা হাজিরা বোনাস বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেন। তখন কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেয়। তবে তা বাস্তবায়নে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ওই দাবিতে আজ দুপুরে টিফিনের সময় শ্রমিকেরা কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে উত্তেজিত শ্রমিকেরা কারখানার সামনে চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করেন। এতে বেলা ১টা থেকে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বেলা দুইটায় এ প্রতিবেদন লেখার সময় তাঁদের কর্মসূচি চলছিল।

যানবাহন চলাচল বন্ধ থাকায় জিরানী বাজার এলাকা থেকে উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। যানবাহনের যাত্রী ও চালকেরা চরম দুর্ভোগে পড়েছেন।

তথ্যসূত্রঃ প্রথম আলো

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews