1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

প্রথমবার প্রকাশ্যে এলেন ভারতে অবস্থানরত শেখ হাসিনা

  • বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ১০০ গননা করুন

একতা ডেস্কঃ ভারতে অবস্থানরত শেখ হাসিনা প্রকাশ্যে এসছেন বলে প্রথমবার সরব হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। সোসাল মিডিয়ায় শেখ হাসিনার একটি ভিডিও প্রচারিত হচ্ছে। তবে রিউমার স্ক্যানারের প্রতিবেদনে জানা গেছে, এই ভিডিওটি সাম্প্রতিক নয়। ২০২২ সালে যুক্তরাজ্যে ধারণকৃত ফুটেজ এটি। ভিডিওতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতি দেখানো হচ্ছে, যেখানে তিনি লন্ডনের এক হোটেল থেকে বের হচ্ছেন। এই ভিডিওটি মূলত ২০২২ সালের ১৮ সেপ্টেম্বর ব্রিটেনের রানির শেষকৃত্যের আগের দিন ধারণ করা হয়েছিল।

ভিডিওটি বাংলাদেশ প্রতিদিনের লোগোসহ ছিল, যা পরে সরিয়ে নেওয়া হয়, তবে নেটিজেনরা তা পুনরায় প্রচার করে। রিউমার স্ক্যানার টিম ভিডিওটির সঠিক উৎস খুঁজে বের করে, যা ২০২২ সালের সেপ্টেম্বর মাসে যুক্তরাজ্যে ধারণ করা হয়, এবং এটি শেখ হাসিনার লন্ডনে রাজা তৃতীয় চার্লসের আয়োজিত একটি রাষ্ট্রীয় সংবর্ধনায় অংশগ্রহণের সময়ের ভিডিও। সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খানের ফেসবুক পোস্টে একই ভিডিওটি পাওয়া যায়, যেখানে শেখ হাসিনা বাকিংহাম প্যালেসে রাষ্ট্রপ্রধানদের সংবর্ধনায় যোগ দেওয়ার পথে ছিলেন। গুগল ম্যাপের সাহায্যে ভিডিওটির স্থানও নিশ্চিত করা হয়, যা ক্লেরিজ নামক হোটেল ছিল।

২০২২ সালের ১৫ সেপ্টেম্বর প্রথম আলোতে প্রকাশিত একটি সংবাদে জানা যায়, শেখ হাসিনা রানির শেষকৃত্যে অংশ নিতে যুক্তরাজ্য সফর করেছিলেন এবং ১৮ সেপ্টেম্বর রাজা চার্লসের সংবর্ধনায় যোগ দেন। তাই, এই ভিডিওটি ভারতে শেখ হাসিনার প্রথম প্রকাশ্যে আসার কোন প্রমাণ নয়, বরং এটি ২০২২ সালে লন্ডনে ধারণ করা পুরোনো ভিডিও, যা এখন মিথ্যা দাবিতে প্রচারিত হচ্ছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews