1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

প্রধান বিচারপতির বাসভবন ও সুপ্রিম কোর্ট এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

  • বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ১৯৯ গননা করুন
প্রতীকী ছবি

একতা ডেস্কঃ ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) প্রধান বিচারপতির সরকারি বাসভবন ও সুপ্রিম কোর্টের আশপাশের গুরুত্বপূর্ণ স্থানে সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ করেছে। বৃহস্পতিবার ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

বলা হয়, আগামী ১৪ জুন, শনিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ ও ২ এর প্রবেশদ্বার এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সামনে কোনো ধরনের গণজমায়েত, সভা-সমাবেশ বা প্রতিবাদ কর্মসূচি করা যাবে না।

ডিএমপি জানায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৯ ধারা অনুযায়ী ‘জনশৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী বলেন, বিভিন্ন দাবি-দাওয়ার নামে হঠাৎ করে সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি না করার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হচ্ছে।

তিনি বলেন, এই ধরনের কর্মসূচির মাধ্যমে জনগণের দুর্ভোগ বাড়ে এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তার ঝুঁকি দেখা দেয়। গত ১৫ মে একই এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করে একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। এছাড়া সম্প্রতি প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’ এবং বাংলাদেশ সচিবালয় এলাকায়ও গণজমায়েত নিষিদ্ধ ঘোষণা করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৯ ধারায় বলা হয়েছে, জনশৃঙ্খলা বা নিরাপত্তা রক্ষার স্বার্থে পুলিশ কমিশনার লিখিত আদেশে যেকোনো সময়, যেকোনো এলাকায় সভা বা মিছিল নিষিদ্ধ করতে পারেন। তবে এই নিষেধাজ্ঞা ৩০ দিনের বেশি বলবৎ রাখতে হলে সরকারের অনুমোদন প্রয়োজন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews