1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ মধুমতীর বুকে বৈঠার লড়াই, দুই পাড়ে লাখো মানুষের উচ্ছ্বাস মহালছড়ি উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনকে মাইসছড়ি ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত আংশিক কমিটির সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন শালিখায় জাতীয় যুব দিবস উদযাপন! যুব ঋণের চেক ও গাছের চারা বিতরণ সালথায় চীনা যুবক ইসলাম ধর্ম গ্রহণ করে কলেজছাত্রীকে বিয়ে করায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি মহালছড়িতে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত মহালছড়ির দুই কলেজে এইচএসসি পরীক্ষার ফল বিপর্যয়! পাসের হার ১৬.৬১ ও ৪.৩৫ শতাংশ লংগদুতে আসন্ন শুভ দানোত্তম কঠিন চীবর দান উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান শালিখায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল রাড়িখালি একাদশ

প্রিয়াংকা ধার্মিক ছেলেকে বিয়ে করবেন

  • শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ২৯৭ গননা করুন

একতা ডেস্কঃ সিনেমা শিল্প তারকাদের মধ্যে অনেককেই বিয়ের পর আর অভিনয়ে দেখা যায়নি। আবার অনেকেই ধার্মিক ছেলে বিয়ে করে দিব্যি মনের সুখে দিন কাটাচ্ছেন। আবার অনেকেই বিয়ের পর একেবারেই ধর্মেকর্মে মন দিয়েছেন। বলউড থেকে শুরু করে ঢালিউড এমন অসংখ্য ঘটনা রয়েছে। এমনই ভাবনা মডেল, উপস্থাপক ও অভিনেত্রী প্রিয়াঙ্কা জামানের। এ অভিনেত্রী বিয়ের জন্য ধার্মিক পাত্র খুঁজছেন। সম্প্রতি একটি বেসরকারী টেলিভিশনকে দেওয়া সাক্ষাতকারে এমনটিই জানিয়েছেন তিনি। উপস্থাপক এই অভিনেত্রীকে প্রশ্ন করেন, ধার্মিক ছেলে খুঁজে পেলে বিয়ে করবেন এমন সিদ্ধান্তের কারণটা কি?

জবাবে অভিনেত্রী বলেন, এই সিদ্ধান্তটা আসলে আমি না সমগ্র মুসলিম বিশ্বের প্রতিটা মুসলিম ছেলের এবং প্রতিটা মুসলিম মেয়ের এই স্বপ্নটা থাকে। তাই ধার্মিক বলতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, আমি যেহেতু নামাজ পড়ি, তাই আমি আশা করি যে আমি একজন নামাজী ছেলেকেই জীবন সঙ্গী হিসাবে চাই। তাই এটা খারাপ চাওয়া নয়, এটা খুব ভালো চাওয়া। প্রিয়াঙ্কা জামান অভিনয় নিয়ে ব্যস্ত সময় কাটালেও ধর্মীয় ব্যাপারে যে আপসহীন, তা তার সোশ্যাল মিডিয়াতে প্রবেশ করলেই স্পষ্ট বোঝা যায়। ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের নিয়মিত নামাজ পড়ার জন্য আহ্বান করতে দেখা যায়। নিজে নিয়মিত পবিত্র কুরআন পড়েন বলেও জানালেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews