1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ মহালছড়িতে আশিকার উদ্যোগে খাদ্য, হাইজিন, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ বিতরণ মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্ত্বরে প্রতিস্থাপনের দাবিতে আগামী ২৭ জুলাই সোমবার বিকেল ৪ টায় ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ নগরকান্দায় ইন্তেকাল করলেন ইউপি চেয়ারম্যান মহালছড়ির ক্যায়াংঘাট ইউনিয়নে আশিকা ডেভলপমেন্ট অ্যাসোসিয়েটেস এর মানবিক ত্রাণ সহায়তা বিতরণ মহালছড়িতে স্টার্ট ফান্ড বাংলাদেশ ও স্টার্ট নেটওয়ার্কের মানবিক সহায়তা প্রকল্প অবহিতিকরণ সভা অনুষ্ঠিত প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় বাংলাদেশ সেনাবাহিনীর ব্যতিক্রমী উদ্যোগ ৪৭৭ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা, স্যানিটারি ন্যাপকিন ও গাছের চারা বিতরণ শেখ হাসিনার প্রত্যাবর্তনে আশা হতাশা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় মহালছড়িতে বন্যাদুর্গত ৫০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

প্রেসক্লাবের সামনে আন্দোলনে জলকামান সাউন্ড গ্রেনেড

  • রবিবার, ২২ জুন, ২০২৫
  • ১৫৯ গননা করুন
প্রতীকী ছবি

একতা ডেস্কঃ পুলিশ প্রশাসন ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার মৌখিক অংশে অংশ নেওয়া সবাইকে সনদ দেওয়ার দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নেওয়া আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দিয়েছে।

রবি বেলা সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। পুলিশ জলকামান ব্যবহার করে এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে আন্দোলনকারীরা প্রেসক্লাবের সামনে জড়ো হয়ে সড়ক অবরোধ করেন। এক ঘণ্টার বেশি সময় ধরে তারা স্লোগান দিতে থাকেন।

এতে পল্টন ও আশপাশের এলাকায় তীব্র যানজট তৈরি হয়। রমনা জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জিসানুল হক বলেন, আন্দোলনকারীদের শান্তভাবে সরে যেতে বলার পরও তারা রাস্তা ছাড়েননি। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করতে হয়। তবে কাউকে লাঠিপেটা বা শারীরিকভাবে আঘাত করা হয়নি।

পুলিশ জানায়, ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ৮৩ হাজারের মতো পরীক্ষার্থী মৌখিক অংশে অংশ নেন। তাঁদের মধ্যে প্রায় ২৩ হাজার পরীক্ষার্থী উত্তীর্ণ হননি। এসব পরীক্ষার্থী দাবি করছেন, তাঁদের ইচ্ছাকৃতভাবে ফেল করানো হয়েছে। তাই সবাইকে উত্তীর্ণের সনদ দিতে হবে-এই দাবিতেই তারা রাস্তায় নেমেছেন।

আন্দোলনকারীরা বলছেন, ন্যায্যতা ও স্বচ্ছতার দাবিতে তারা আন্দোলন করছেন এবং এ ধরনের দমনমূলক আচরণে তাঁরা হতাশ। পরে পুলিশি অ্যাকশনের মুখে আন্দোলনকারীরা সড়ক ছেড়ে ছত্রভঙ্গ হয়ে যান। যান চলাচল কিছু সময় পর স্বাভাবিক হয়।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews