1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

ফরিদপুরে ক্যাডেট এএসআই(নিরস্ত্র) নিয়োগ কার্যক্রমের প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত

  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ১২২ গননা করুন

বিলায়েত হোসেন লিটন, বিশেষ প্রতিনিধিঃ ‘সেবার ব্রতে চাকরি’ এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই(নিরস্ত্র) পদে নিয়োগ, এপ্রিল-২০২৬ এর প্রথম দিনের কার্যক্রম বৃহস্পতিবার ফরিদপুর জেলা পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হয়েছে।

পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রিলিমিনারি স্ক্রিনিং শেষে ফরিদপুর জেলার বাছাইকৃত প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষা নেওয়া হয়। নিয়োগ বোর্ডের সভাপতি ও ফরিদপুরের পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম, পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে স্বচ্ছ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে এ কার্যক্রম পরিচালিত হয়।

নিয়োগ কার্যক্রম পর্যবেক্ষণে পুলিশ হেড কোয়ার্টার্সের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন এসব শাখার বিশেষ পুলিশ সুপার(এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট) মোহাম্মদ মোবারক হোসেন এবং হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার(ইউএন অপারেশনস) ইয়াছির আরাফাত। শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ শেষে প্রাথমিক ধাপে উত্তীর্ণ প্রার্থীদের অভিনন্দন জানিয়ে পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম বলেন, আপনাদের মেধা ও শারীরিক যোগ্যতাই আপনাদের পরবর্তী ধাপে নিয়ে যাবে। বাংলাদেশ পুলিশে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত। কোনো দালালচক্র বা প্রতারকের কথায় বিভ্রান্ত হয়ে কোনো ধরনের আর্থিক লেনদেনে জড়াবেন না। মেধার জোরেই আপনারা পুলিশের গর্বিত সদস্য হবেন।

এসময় নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) কাজী হুমায়ুন রশীদ এবং শরীয়তপুরের নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দিন মিরাজ। এছাড়াও ফরিদপুর জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ পুলিশে যোগ্য, মেধাবী ও শারীরিকভাবে সক্ষম প্রার্থী নির্বাচনের লক্ষ্যে নিয়োগ কার্যক্রম কঠোর স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে পরিচালিত হবে। শুক্রবার দ্বিতীয় দিনে ১৬ শত মিটা দৌড়, হাই জাম্প ও লং জাম্প অনুষ্ঠিত হবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews