1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা

ফরিদপুরে বাস দূর্ঘটনায় নিহত ৭ আহত ৩০

  • মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ২২১ গননা করুন

বিলায়েত হোসেন লিটন, বিশেষ প্রতিনিধিঃ ফরিদপুরে ফারাবী ডিলাক্স এর একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ৭ যাত্রী নিহতের ঘটনা ঘটেছে বলে জানাগেছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৩০ জন। মঙ্গলবার বেলা ১১টার দিকে ফরিদপুর সদরের জোয়াইড় মোড় এলাকার জোবায়দা-করিম জুটমিল সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসাদউজ্জামান জানান, এ দুর্ঘটনায় এখন পর্যন্ত সাতজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে দুইজন নারী ও চারজন পুরুষ এবং এক শিশু রয়েছে। নিহতদের মধ্যে প্রাথমিকভাবে ৬ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, জেলার নগরকান্দা উপজেলার শেয়ারকান্দি গ্রামের জোয়াদ সরদার (৭০), তার ছেলে ইমন সরদার (২৫), সন্তোষী এলাকার ভারতী সরকার (৪২), কাঠিয়া বড়গ্রামের দিপা খান (৩৬) ও লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার জহির উদ্দিনের পুত্র আজিবর (৪৬), ফরিদপুর জেলা সদরের হাজিগঞ্জ এলাকার আলম শেখ (৪৬)। এদের মধ্যে নিহত শিশুর পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও এলাকা সূত্রে জানাগেছে ডাঙ্গা-ফরিদপুরগামী ঢাকা (মেট্রো-জ-১১-০০৬৬) ফারাবী ডিলাক্স ফরিদপুর আসার পথে একটি বাসকে ওভারটেক করতে গিয়ে ঢাকা-বরিশাল মহাসড়কের জোবায়দা-করিম জুটমিল সংলগ্ন জোয়াইড় মোড় নামক এলাকায় বিদ্যুতের খুঁটিতে সজরে আঘাত লেগে উল্টে খাদে পড়ে যায়। এ সময় একটি বিদ্যুতের পিলারের মধ্যে বাসের একটি অংশ ঢুকে যায়। বাসের মধ্যে ৩৫ জন যাত্রী ছিল বলে ধারণা করছে উদ্ধারকারীরা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক ভাবে ৫ জনকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় আরো দুইজন মারা যায় বলে সংশ্লিষ্টরা জানান। এ ঘটনায় আরো কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানাগেছে।

ফরিদপুর ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বাসের নিচে চাপা পড়ে থাকা যাত্রীদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ফরিদপুর হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার মাসুদ আলম জানান, গাড়ীটি দ্রুতগতিতে ছিলো, একই সাথে আরেকটি দ্রুত কোন যানকে ওভারটেকিং করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি নিয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। দুর্ঘটনা স্থান পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান মোল্যা।

নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews