1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঐতিহাসিক ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্দেশনার অংশ হিসেবে খাগড়াছড়ির মহালছড়িতে এক বর্ণাঢ্য র‍্যালি ও পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শালিখায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত ধ্বংসপ্রাপ্ত দেশকে নতুন করে জাগাতে চাই: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী শালিখায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি ও ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসসহ বিভিন্ন কর্মসূচীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর অংশগ্রহণ শালিখায় ৭ নভেম্বর উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য সার্বভৌমত্ব র‍্যালি মহালছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

ফরিদপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ৫৮ গননা করুন

বিলায়েত হোসেন লিটন, বিশেষ প্রতিনিধিঃ ‘করব সমবায়, গড়ব দেশ সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে ফরিদপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রোববার (৮ নভেম্বর) জেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আজম, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক এস এম আবদুল হালিম, আঞ্চলিক সমবায় ইনস্টিটিউটের অধ্যক্ষ খোন্দকার মনিরুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট লিয়াকত আলী খান বুলু, সাবেক জেলা সমবায় ইউনিয়নের সভাপতি ওমর আলী খান এবং চিকিৎসক জ্যোতির্ময় চৌধুরী।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন জেলা সমবায় কর্মকর্তা সৈয়দ জসীম উদ্দিন।

বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক ও আর্থসামাজিক উন্নয়নে সমবায়ীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমবায় আন্দোলনকে আরও শক্তিশালী করতে সাধারণ মানুষকে সমবায় কার্যক্রমে সম্পৃক্ত করতে হবে। পাশাপাশি সমবায়ের মাধ্যমে একটি সহায়ক বাজারব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় বহুমুখী সমবায় সমিতির সভাপতি ফারুক হোসেন, জেলা সমবায় ইউনিয়নের সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন, নাজিমুদ্দিন লেলিন, সালমা খানম ও আরিফ খানসামা।

এর আগে সরকারি রাজেন্দ্র কলেজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন এবং সমবায় মেলার বিভিন্ন স্টল উদ্বোধন করা হয়।

আলোচনা সভা শেষে আদর্শ বণিক সমবায় সমিতি, শতনীড় মাল্টিপারপাস কো-অপারেটিভ লিমিটেড ও দারিদ্র্য দূরীকরণ সমবায় সমিতিকে পুরস্কার প্রদান করা হয়। এ ছাড়া শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে আবদুর রহমান লালটুকে সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে সমবায় বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সমবায় সংগঠনের প্রতিনিধি ও সমবায়ীরা উপস্থিত ছিলেন।

অনুরূপ সালথা, মধুখালী, চরভদ্রাসন এবং ভাঙ্গা উপজেলায়ও জাতীয় সমবায় দিবস পালন করা হয়।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews