1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

ফরিদপুর জেলার চারটি আসনের মধ্যে তিনটিতেই বিএনপি ও একটিতে জামায়াতে ইসলামী প্রার্থীর জয়লাভ

  • শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৬৭ গননা করুন

বিলায়েত হোসেন লিটন, বিশেষ প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর জেলার চারটি আসনের মধ্যে তিনটিতে বিএনপি প্রার্থী এবং একটিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী জয়লাভ করেছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে এসব তথ্য জানা গেছে।

এদের মধ্যে ফরিদপুর-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু, ফরিদপুর-৩ আসনে বিএনপির প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে ফরিদপুর-১ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী ডঃ মোঃ ইলিয়াস মোল্লা বিজয়ী হয়েছেন।

বেসরকারিভাবে প্রাপ্ত চূড়ান্ত ফলাফলে দেখা গেছে,

ফরিদপুর-২ আসনে বিএনপির প্রার্থী শামা ওবায়েদ ইসলাম ১ লাখ ২০ হাজার ৯০৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের মাওলানা শাহ আকরাম আলী পেয়েছেন ৮৭ হাজার ৯৫৬ ভোট। ৩২ হাজার ৯৫৩ ভোট বেশি পেয়ে শামা ওবায়েদ ইসলাম রিংকু বিজয়ী হয়েছেন এ আসনে।

ফরিদপুর-৩ আসনে ১৫৪টি কেন্দ্রের মধ্যে ১৫২টি কেন্দ্রের ফলাফল জানা গেছে রিপোর্ট লেখা পর্যন্ত। এতে বিএনপির প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৮৪৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের অধ্যাপক আব্দুত তাওয়াব পেয়েছেন ১ লাখ ২২ হাজার ৪৪৯ ভোট। ২৫ হাজার ৩৯৭ ভোট বেশি পেয়ে এ আসনে বিজয়ী হয়েছেন চৌধুরী নায়াব ইউসুফ।

ফরিদপুর-৪ আসনে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী শহিদুল ইসলাম খান বাবুল। তিনি পেয়েছেন ১ লাখ ২২ হাজার ৪৮০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মাওলানা ছরোয়ার হুসাইন পেয়েছেন ৭১ হাজার ১৫৭ ভোট। ৫১ হাজার ৩২৩ ভোট বেশি পেয়ে এ আসনে শহিদুল ইসলাম খান বাবুল বিজয়ী হয়েছেন।

অন্যদিকে ফরিদপুর-১ আসনে জামায়াতের প্রার্থী ড. মোঃ ইলিয়াস মোল্লা ২৮ হাজার ৬৩৩ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। তিনি ১ লাখ ৫৪ হাজার ৭৯৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির খন্দকার নাসিরুল ইসলাম পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ১৬৫ ভোট।

কোন প্রকার অঘটন ছাড়াই শান্তি পূর্ণ ভাবেই সম্পন্ন হয় নির্বাচন। ঘোষণা করার পর বিজয়ী প্রার্থীর সমর্থকদেরকে আনন্দ উল্লাস, মিষ্টিমুখ করতে দেখা যায়। দীর্ঘ বছর পর জনগণ তাদের নিজ নিজ ভোট দিতে পেরে আনন্দ বোধ করছেন বলে অনেক ভোটাররা জানান। সেই সাথে তাদের পছন্দের প্রার্থী জয়লাভ করায় শুভেচ্ছাও জানিয়েছেন।

ফরিদপুরের সকল বিজয়ীদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ ও সিনিয়র সহ-সভাপতি বিলায়েত হোসেন লিটন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews