1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

ফরিদপুর পুলিশ লাইন্স মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত

  • বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ৪৬৫ গননা করুন

বিলায়েত হোসেন লিটন, বিশেষ প্রতিনিধিঃ বৃহস্পতিবার ফরিদপুর জেলা পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যদের অংশগ্রনে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

মাস্টার প্যারেডে প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন।

উক্ত মাস্টার প্যারেডে অভিবাদন গ্রহণ করেন পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম পিপিএম।

মাস্টার প্যারেডে পুলিশ সুপার তার বক্তব্যে সকলকে পেশাদারিত্বের সাথে কাজ করার আহ্বান জানান। এছাড়া শৃঙ্খলা বজায় রেখে দেশপ্রেমিক হিসাবে পুলিশ সদস্যরা দেশ ও জনগণের সেবায় নিবেদিত থাকবে মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পরবর্তীতে পুলিশ সুপার ফরিদপুর পুলিশ লাইন্স এর বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শামছুল আজম, ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজাওনুল হক দিপু, সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মাহমুদুল হাসান ও সহাকারী পুলিশ সুপার, (মধুখালী সার্কেল) মোঃ আজম খানসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও সদস্যগণ।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews