1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

ফরিদপুর- ২ আসনে রিক্সা প্রতীকের জয় মাত্র সময়ের ব্যাপার- আল্লামা মামুনুল হক

  • সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৮০ গননা করুন

বিলায়েত হোসেন লিটন, বিশেষ প্রতিনিধিঃ রিক্সা প্রতীকের জয় মাত্র সময়ের ব্যাপার। জয়ের ব্যাপারে যদি কেউ বাধা সৃষ্টি করতে আসে তাদেরকে উপযুক্ত মাধ্যম দিয়ে হলেও রিক্সার জয় নিশ্চিত করবো।

কতগুলো বলেছে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় আমীর শায়খুল হাদীস আল্লামা মামুনুল হক।

তিনি সোমবার বিকালে নগরকান্দার ঐতিহ্যবাহী মহেন্দ্র নারায়ণ একাডেমি মাঠে নির্বাচনী বিশাল এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি আরো বলেন, রিক্সা এদেশের অবহেলিত জনগোষ্ঠীর শেষ সম্বল, যখন কোন কাজ কর্ম থাকেনা, মানসিক বিপদগ্রস্ত হয়ে পরেন তখন শেষ সম্বল হিসেবে রিক্সাকেই খুঁজে নেয় এদেশের সাধারণ জনগণ।

এই মাঠ আমাদের জনসভার জন্য বরাদ্দ দেওয়া হয়নি, কিন্তু এই মাঠ পেতে আমাকেই ব্যবস্থা নিতে হয়েছে।

তাই প্রশাসনের লোকদেরকে বলছি আপনারা নিরপেক্ষ থাকুন, বাকিটা আমরাই বুজে নিতে পারবো ইনশাআল্লাহ।

রিক্সা প্রতীক ও তার শরীক দল সংসদে গেলে দেশ শাসনের নামে জনগণের সাথে শোষণ করবেনা।

নারীদের প্রতি সর্বোচ্চ সম্মান দেখানো হবে। এবারের নির্বাচন এক ঐতিহাসিক নির্বাচন, এবারের নির্বাচনে দুটি ব্যালোট থাকবে আর এতে আপনার রিক্সা ও হ্যাঁ ভোট প্রদান করবেন, তিনি আরো বলেন, বাংলার মাটিতে আর কোন নতুন ফ্যাসিবাদের জন্ম হোক সেটা চাইনা। প্রধান অতিথি আরো বলেন, এ মাটিতে কেউ আরও দুঃশাসন দেখাবেন না, আমরা যদি ফিরে দাঁড়াই তাহলে পালানোর জায়গাও পাবেননা।

১১ দলীয় শরীক দলের ফরিদপুর ২ (নগরকান্দা- সালথা) আসনের রিক্সা প্রতীকের সংসদ নির্বাচনের পদ প্রার্থী আল্লামা আকরাম আলী (ধলা হুজুর) এর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, ড. মাওলানা আমিনুর রহমান মাদানী, মাওলানা বদর উদ্দিন, মাওলানা আহমদ হোসাইন, ডক্টর বায়জিদ হোসেন সাহেদ, প্রফেসর মিজানুর রহমান, মাওলানা মাহবুবুর রহমান, সাইফ হাসান খান শাকিব, মাওলানা সোহরাব হোসেন, মুফতি মুস্তাফিজুর রহমান, মুফতি মজিবুর রহমান, আহাসান উল্লাহ কাসেমী, মুফতি হেলাল উদ্দিন কাসেমী, মাওলানা জুনায়েদ আহমেদ ফরিদী, মুফতি ইমরান হোসেন প্রমুখ।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews