1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

ফলোগ্রাউন্ডে তারেক রহমানের সমাবেশে সন্দ্বীপ থেকে হাজারো নেতাকর্মীর যোগদান

  • রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ৩৭৭ গননা করুন

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ(চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের ঐতিহাসিক ফলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত বিএনপির চেয়ারম্যান ও দেশনায়ক জনাব তারেক রহমানের নির্বাচনী সমাবেশে হাজার হাজার নেতাকর্মী নিয়ে যোগ দিয়েছেন চট্টগ্রাম-৩(সন্দ্বীপ) আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোস্তফা কামাল পাশা।

সমাবেশে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য তারিকুল আলম তেনজিং, মিজানুর রহমান ভূঁইয়া, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের, সদস্য সচিব আলমগীর হোসাইন ঠাকুর, বিএনপি নেতা মোস্তফা কামাল পাশা বাবুল, রাফিউদ্দিন ফয়সাল, সন্দ্বীপ পৌরসভা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোশাররফ হোসেন দিদার, সদস্য সচিব আবুল বশার জিএসসহ উপজেলা ও পৌর বিএনপির সকল যুগ্ম আহ্বায়ক, ইউনিয়ন বিএনপি ও পৌর ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদক এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

দ্বীপ উপজেলা সন্দ্বীপ থেকে ফেরি, সি-ট্রাক, ট্রলার ও স্পিডবোটে করে আনন্দ-উৎসবের আমেজে হাজার হাজার নেতাকর্মী দীর্ঘ পথ পাড়ি দিয়ে সমাবেশে অংশ নেন। দীর্ঘদিন পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে এক নজর দেখার আকাঙ্ক্ষায় দ্বীপাঞ্চলীয় এলাকা থেকে আগত নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো ফলোগ্রাউন্ড মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

আজকের(২৫ জানুয়ারি) সমাবেশে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বিএনপির সাংগঠনিক শক্তি ও নির্বাচনী প্রস্তুতির স্পষ্ট বার্তা দিয়েছে বলে মন্তব্য করেন উপস্থিত নেতৃবৃন্দ।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews