1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে কৃষকদের GAP সার্টিফিকেশন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা মহালছড়িতে পিডিবিএফ-এর নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী খাগড়াছড়িতে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া প্রদর্শনী শালিখায় সি এন আর এস এর উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন মহালছড়িতে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন শালিখায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শালিখায় সিপিবি-র বৈঠক অনুষ্ঠিত মহালছড়িতে উদ্ভাবনী মেধাবী শিক্ষার্থী ও সুশিক্ষায় মেধাবী শিক্ষক পুরস্কার বিতরণ নতুন বাজেট জনগনের কল্যাণ ও উন্নয়নকে গুরুত্ব দিয়েছে: সংস্কৃতি মন্ত্রী শালিখায় চুরির অভিযোগে তিন চোর আটক

ফিলিস্তিনে গনহত্যার প্রতিবাদে সন্দ্বীপে ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল

  • শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ২৩০ গননা করুন

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর উদ্যোগে ফিলিস্তিনে ইসরায়েলি বর্বর গণহত্যা ও ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২১ মার্চ, শুক্রবার সন্ধ্যা উপজেলার ৭টায় সেনের হাটে আয়োজিত এ বিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি ইয়াছিন আরাফাত ভূঁইয়া, বিক্ষোভসমাবেশ পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আশ্রাফুল আলম।

বিক্ষোভ সমাবেশ পরবর্তী প্রধান অতিথির বক্তব্যে জাতীয় শিক্ষক ফোরাম সন্দ্বীপ উপজেলার সভাপতি মাস্টার মাকসুদুর রহমান বলেন, ফিলিস্তিনের নিপীড়িত মুসলিমরা দীর্ঘদিন ধরে দখলদার ইসরায়েলি হামলার শিকার হচ্ছে। নারী ও শিশুদের উপর যেভাবে নিষ্ঠুর হত্যাযজ্ঞ চালানো হয়েছে, তা ইতিহাসে নজিরবিহীন। বিশ্বে খাদ্যের অভাব না থাকলেও ফিলিস্তিনের শিশু ও নারীরা অনাহারে মারা যাচ্ছে। সভাপতির বক্তব্যে ইয়াছিন আরাফাত বলেন, যতদিন মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ না হবে, ততদিন ফিলিস্তিনের স্বাধীনতা আসবে না। জাতিসংঘ আজ পক্ষপাতদুষ্ট। তারা মুসলিমদের ওপর নির্যাতনের বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। যদি জাতিসংঘ কোনো ব্যবস্থা না নেয়, তবে বিশ্বের প্রতিটি মুসলিম রাজপথে নেমে এর জবাব দেবে।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সন্দ্বীপ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মুসলিম উদ্দিন, দীর্ঘপাড় ইউনিয়ন সভাপতি মাওলানা মুফতি নুরুল আবছার, ইসলামী যুব আন্দোলন সন্দ্বীপ উপজেলা শাখার সাবেক সভাপতি মুফতি জাহেদুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ সন্দ্বীপ উপজেলা শাখার দায়িত্বশীল মাওলানা কামরুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সন্দ্বীপ উপজেলা সভাপতি মাওলানা সানাউল্লাহ, ইসলামী ছাত্র আন্দোলন সন্দ্বীপ উপজেলা সাবেক সভাপতি মাওলানা রেজাউল করিম রনি, ইসলামী ছাত্র আন্দোলন সন্দ্বীপ উপজেলা শাখার সাধারণ সম্পাদক নাজমুস সাকিব আবরার, সাংগঠনিক সম্পাদক জাহেদ বিন মালেক, প্রশিক্ষণ সম্পাদক আরিফুল ইসলাম, কওমি মাদ্রাসা সম্পাদক মিনহাজ উদ্দিন মিজবা, বিশ্ববিদ্যালয় সম্পাদক রাকিবুল ইসলাম, স্কুল ও কলেজ সম্পাদক সৈকত ইসলাম। সর্বশেষ দোয়া ও মোনাজাত করা হয়, যেখানে ফিলিস্তিনের নির্যাতিত মুসলিমদের জন্য দোয়া করা হয়।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews