1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ মধুমতীর বুকে বৈঠার লড়াই, দুই পাড়ে লাখো মানুষের উচ্ছ্বাস মহালছড়ি উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনকে মাইসছড়ি ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত আংশিক কমিটির সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন শালিখায় জাতীয় যুব দিবস উদযাপন! যুব ঋণের চেক ও গাছের চারা বিতরণ সালথায় চীনা যুবক ইসলাম ধর্ম গ্রহণ করে কলেজছাত্রীকে বিয়ে করায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি মহালছড়িতে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত মহালছড়ির দুই কলেজে এইচএসসি পরীক্ষার ফল বিপর্যয়! পাসের হার ১৬.৬১ ও ৪.৩৫ শতাংশ লংগদুতে আসন্ন শুভ দানোত্তম কঠিন চীবর দান উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান শালিখায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল রাড়িখালি একাদশ

ফিল্ম সিটি থেকে বাদ গেল বঙ্গবন্ধুর নাম

  • মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ২৭০ গননা করুন

একতা ডেস্ক: আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হলে বিএফডিসি কর্তৃপক্ষ এই নাম পরিবর্তনের প্রস্তাব দেয়। এটি দেশের সর্ববৃহৎ ফিল্ম সিটি। ১১ নভেম্বর, রবিবার ফিল্ম সিটির ইনচার্জ নাসির উদ্দিন বলেন, ‘নাম পরিবর্তনের প্রস্তাবনা দেওয়া হয়েছে। এখন পর্যন্ত পাশ হয়নি। প্রস্তাবনায় বলা হয়েছে নতুন নাম হবে ‘বাংলাদেশ ফিল্ম সিটি। তবে লিখিতভাবে এখন আমরা কোথাও আগের নামটি ব্যবহার করছি না। এফডিসি থেকে নির্দেশ আছে কবিরপুরস্থ বাংলাদেশ ফিল্ম সিটি বলতে। ১৯৮০ সালে যখন ফিল্ম সিটি নির্মাণে উদ্যোগ নেওয়া হয় তখন এই নামটিই ছিল। ২০১৫ সালে থেকে বঙ্গবন্ধু ফিল্ম সিটি রাখা হয়েছিল। ৫ আগস্টের পর সবকিছু পরিবর্তন হচ্ছে, বাকিটা সবারই জানা আছে।”

৩৮৭ কোটি ৯১ লাখ টাকা ব্যয়ে ১০৫ একর জমির ওপর এই ফিল্ম সিটি অবস্থিত। তবে প্রকল্পের পুরো কাজ এখনও শেষ হয়নি। প্রকল্পের কাজ শেষ হতে অপেক্ষা করতে হবে ২০২৮ সাল পর্যন্ত। প্রকল্পে থাকবে শিল্পীদের শুটিংয়ের জন্য আধুনিক সকল সুযোগ-সুবিধা। আধুনিক শুটিং স্পট, ফ্লোর, ভিএফএক্স, যন্ত্রপাতি ও স্টুডিও এই প্রকল্পে থাকবে বলে

জানা গেছে।

চলচ্চিত্র সংশ্লিষ্টদের মতে, ফিল্ম সিটি পুরোপুরি চালু হলে দেশে মানসম্পন্ন চলচ্চিত্র নির্মিত হবে। শুটিং করতে কমবে বিদেশ নির্ভরতা। তারা আশা করছেন, এই প্রকল্পের মাধ্যমে চলচ্চিত্রপ্রেমী দর্শকরা সিনেমা হলমুখী হবে। ফলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটবে এবং বৈদেশিক মুদ্রার সাশ্রয়ও হবে।

তথ্যসূত্রঃ ইনকিলাব

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews