1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে

ফুচকা খেয়ে দেড় শতাধিক অসুস্থ যশোরের অভয়নগরে

  • বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ১৫০ গননা করুন
প্রতীকী ছবি।

একতা ডেস্কঃ যশোর জেলার অভয়নগরে ফুচকা খেয়ে দেড় শতাধিক নারী, পুরুষ ও শিশু অসুস্থ হয়ে পড়েছেন। এদের মধ্যে ৯৩ জনকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে অন্তত ২০ জনকে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। গত ৩১ মার্চ, সোমবার রাতে উপজেলার দেয়াপাড়া গ্রামে ভৈরব ব্রিজের পাশে আয়োজিত ঈদমেলার একটি ফুচকার দেকান থেকে ফুচকা খাওয়ার পর থেকেই তারা অসুস্থ হয়ে পড়তে থাকেন। প্রথমে দুই থেকে একজন করে রোগী হাসপাতালে আসতে থাকে। গতকাল ১ এপ্রিল, মঙ্গলবার দুপুর থেকে রোগীর চাপ বাড়তে থাকে। চিকিৎসকদের মতে, খাবারে ত্রুটির কারণেই একযোগে এতো মানুষ পেটের পীড়ায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে শিশু ও গর্ভবর্তী নারীও রয়েছেন।

ঘটনার পর থেকে ওই ফুচকা বিক্রেতা পলাতক আছেন। অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আলীমুর রাজীব বলেন, বেশিভাগ রোগী পেটে ব্যাথা, বমি ও ডায়রিয়ায় আক্রান্ত। খাবারে জীবানু থাকার কারণে এমনটা হতে পারে। মঙ্গলবার বিকেল পর্যন্ত ৯৩ জন রোগী ভর্তি হয়েছেন। রাতে ভর্তি হয়েছেন আরও কিছু রোগী। ২০ জনকে খুলনায় স্থানান্তর করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। অভয়নগর থানার ওসি আব্দুল আলিম বলেন, ঘটনাটি জানার পর ওই ফুচকা ব্যবসায়ীকে খোঁজা হচ্ছে। তার বাড়ি যশোর সদর উপজেলায় বলে নিশ্চিত হওয়া গেছে। এ ব্যাপারে আইনী ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

প্রতিবছর ঈদের দিন ভৈরব নদের ব্রিজের পূর্ব পাশে মেলা বসে। যেখানে শত শত মানুষ পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে যান। মেলায় যশোর সদর উপজেলার রূপদিয়ার বাসিন্দা মনির হোসেন নামের এক ব্যক্তি অস্থায়ী ফুচকার দোকান দিয়েছিলেন। মেলায় আগতরা ওই দোকান থেকে ফুচকা খাওয়ার পর থেকেই পেটে ব্যাথা, পাতলা পায়খানা, বমি ও খিচুনি জ্বরে আকান্ত হতে থাকেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews