1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

ফেনসিডিলসহ গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী সুজনের ব্যক্তিগত কর্মকর্তা

  • বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৬০ গননা করুন

একতা ডেস্কঃ নীলফামারী জেলার ডোমারে সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের ব্যক্তিগত কর্মকর্তাসহ দুজনকে ১০০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে উপজেলার পশ্চিম বোড়াগাড়ি এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভার সাহাপাড়া এলাকার দীপঙ্কর রায় ওরফে মিঠু (৩৫) ও ডোমার উপজেলার দক্ষিণ কেতকীবাড়ি ইউনিয়নের পাঠানপাড়া এলাকার মনছুর আলী (৪০)। তাঁদের মধ্যে দীপঙ্কর রায় দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের ব্যক্তিগত কর্মকর্তা (পিও) ছিলেন। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে বলে জানান ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম। তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে রাতে জানতে পারি, ওই এলাকায় মাদক কেনাবেচা চলছে। অভিযানে আমরা ১০০ বোতল ফেনসিডিলসহ দুজনকে আটক করেছি। তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। আজ তাঁদের আদালতের মাধ্যমে নীলফামারী কারাগারে পাঠানো হবে।’

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews