1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নগরকান্দায় ৯ বছরের শিশুর লাশ উদ্ধার ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ মহালছড়িতে আশিকার উদ্যোগে খাদ্য, হাইজিন, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ বিতরণ মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্ত্বরে প্রতিস্থাপনের দাবিতে আগামী ২৭ জুলাই সোমবার বিকেল ৪ টায় ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

ফেনীতে নদীর বাঁধ ভেঙে ৯ গ্রাম প্লাবিত

  • শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ১১৩ গননা করুন

একতা ডেস্কঃ ফেনী জেলায় প্রবল বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে মুহুরী ও সিলোনিয়া নদীর বেড়িবাঁধের দুটি স্থান ভেঙে ৯টি গ্রাম প্লাবিত হয়েছে। পরশুরাম উপজেলার সিলোনিয়া নদীর কয়েকটি পুরোনো ভাঙা অংশ দিয়েও পানি লোকালয়ে ঢুকছে, বাড়িয়েছে নতুন বন্যার আশঙ্কা। বৃহস্পতিবার বিকেল থেকে শুরু হয়ে রাতের মধ্যে মুহুরী নদীর ফুলগাজী উপজেলার বণিকপাড়া এবং সিলোনিয়া নদীর গোসাইপুর অংশে ভাঙন দেখা দেয়।

এ ঘটনায় উত্তর ও দক্ষিণ বড়ইয়া, বনিপাড়া, বিজয়পুর, বসন্তপুর, জগৎপুর, গোসাইপুর, নীলক্ষী ও করইয়া গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। বৃহস্পতিবার রাতে ফুলগাজী বাজারেও গার্ডওয়াল উপচে পানি ঢুকে পড়ায় বাজার ডুবে যায়, যদিও শুক্রবার সকাল থেকে পানি কিছুটা কমে গেছে।

পরশুরাম উপজেলার মনিপুর গ্রামে সিলোনিয়া নদীর চারটি পুরনো ভাঙা অংশ দিয়ে পানি প্রবেশ করছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গত বছরের ভয়াবহ বন্যার ক্ষত এখনো মুছতে পারেননি তারা; নতুন করে বন্যার আতঙ্কে দিন কাটাচ্ছেন। পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, গত বছরের বন্যায় বেড়িবাঁধে ৫২টি ভাঙন হয়েছিল, যার মধ্যে এখনো ১০-১২টি স্থান অপর মেরামত রয়েছে। এসব অংশ দিয়েই আবারো পানি ঢুকছে জনপদে।

ফুলগাজী ইউএনও ফাহরিয়া ইসলাম, সেনাবাহিনী ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, মুহুরী নদীর পানি বিপদসীমার কাছাকাছি প্রবাহিত হচ্ছে এবং মাটির ওপর আরসিসি অংশ থাকলেও সেটিও ধসে পড়েছে।

জেলা প্রশাসক সাইফুল ইসলাম জানান, ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলো দ্রুত মেরামতের নির্দেশ দেওয়া হয়েছে। তবে পানি না কমলে তাৎক্ষণিক মেরামত করা সম্ভব নয় বলে জানাচ্ছে পানি উন্নয়ন বোর্ড।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews